19 জুলাই, 2024 এর কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের দর্শনায় ছাত্র আন্দোলনের কারণে দাঁড়িয়ে ছিল প্রায় ৪ ঘন্টা
কলকাতা, 19 জুলাই, 2024 :
১৩১০৯ আপ কলকাতা – ঢাকা মৈত্রী এক্সপ্রেস যেটি বাংলাদেশের দর্শনা তে সকাল ৯:৪৫ টা থেকে ছাত্র আন্দোলনের কারণে দাঁড়িয়ে ছিল , সেই ট্রেনটি বেলা ১২:২০ তে পুনরায় দর্শনা থেকে যাত্রা শুরু করেছে ।
আজ 13109 আপ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস কলকাতা (KOAA) থেকে 07:13 টায় ছেড়ে 09:12 টায় গেদে পৌঁছায় এবং 09:34 টায় বাংলাদেশ রেলওয়েতে (BDR) চলে যায়।
বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দর্শনায় ট্রেনটি আটকে রয়েছে। এই ছাত্র আন্দোলনের কারণে আজ ১৩১০৭ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস নাও আসতে পারে।


















