Friday, September 18, 2026
WA
Home Bangla বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা 22% বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 2.59 লক্ষ কোটি টাকা

বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা 22% বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 2.59 লক্ষ কোটি টাকা

0
897
(বাম-ডান): রাজীব মন্ত্রী, সিএফও, বন্ধন ব্যাঙ্ক; বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও রতন কুমার কেশ এবং বন্ধন ব্যাঙ্কের নির্বাহী পরিচালক রাজিন্দর কুমার বব্বর কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে।
(বাম-ডান): রাজীব মন্ত্রী, সিএফও, বন্ধন ব্যাঙ্ক; বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও রতন কুমার কেশ এবং বন্ধন ব্যাঙ্কের নির্বাহী পরিচালক রাজিন্দর কুমার বব্বর কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে।

বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা 22% বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 2.59 লক্ষ কোটি টাকা

কলকাতা:

বন্ধন ব্যাঙ্ক 2024-25 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। ব্যাঙ্কের মোট ব্যবসা 22% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2.59 লাখ কোটি টাকা। ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে রিটেল ব্যবসার পরিমাণ প্রায় 69%। ডিস্ট্রিবিউশনের সম্প্রসারণ এবং অনুকূল পরিচালন পরিবেশের সাথে ব্যাঙ্ক এই ত্রৈমাসিকে সুষম ব্যবসায়িক বৃদ্ধি প্রত্যক্ষ করেছে।

ব্যাঙ্কটি বর্তমানে ভারতে 6,300টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে 3.44 কোটিরও বেশি গ্রাহককে সেবা প্রদান করে, এবং বর্তমানে বন্ধন ব্যাঙ্কে প্রায় 77,500 জন কর্মচারী কর্মরত ।

2024-25 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে, ব্যাঙ্কের আমানত আমানত গত বছরের এই ত্রৈমাসিকের তুলনায় 23% বৃদ্ধি পেয়েছে। মোট ডিপোজিট বুক এখন দাঁড়িয়েছে 1.33 লক্ষ কোটি টাকা এবং মোট অ্যাডভান্স হল 1.26 লক্ষ কোটি টাকা৷ বর্তমানে কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) অনুপাত দাঁড়িয়েছে 33.4%। ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে, বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে সিএআর এখন 15.7% যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।

আর্থিক ফলাফলের প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও রতন কুমার কেশ বলেন, “আমরা বছরের প্রথম ত্রৈমাসিকের মতন পারফরমেন্স সারা বছর বজায় রাখতে চাই৷ আমরা সমস্ত প্রধান প্যারামিটারে স্থিতিশীলতা এবং বৃদ্ধি অর্জন করেছি। বন্ধন ব্যাঙ্ক তার কর্মীদের অটল নিষ্ঠার উপর নির্মিত এবং গ্রাহকদের আস্থার কারণেই এই সাফল্য অর্জন করেছে। প্রযুক্তি, মানুষ এবং কর্ম পদ্ধতির প্রতি অবিচল নিষ্ঠা, বন্ধন ব্যাঙ্ক 2.0-এর বৃদ্ধির গতিপথকে চালিত করবে।“

বন্ধন ব্যাঙ্ক তার রিটেল ব্যবসা বাড়ানোর সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে অ্যাসেট ডাইভার্সিফিকেশন উপর তার ফোকাস অব্যাহত রেখেছে। ব্যাঙ্ক উচ্চ উৎপাদনশীলতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য বৃহত্তর ডিজিটাইজেশনের দিকে মনোনিবেশ করতে চায়। এটি গ্রাহকের সামগ্রিক অভিজ্ঞতার উন্নতি ঘটাতে সাহায্য করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights