১৩১০৯/১৩১০৭ কলকাতা-ঢাকা- কলকাতা মৈত্রী এক্সপ্রেস বাতিল
কলকাতা, ২৮ জুলাই, ২০২৪:
বাংলাদেশ রেলওয়ে থেকে প্রাপ্ত বার্তার অনুযায়ী, ১৩১০৯ কলকাতা – ঢাকা মৈত্রী এক্সপ্রেস ৩০.০৭.২০২৪ তারিখে কলকাতা থেকে ছাড়ার কথা ছিল এবং ১৩১০৭ ঢাকা – কলকাতা মৈত্রী এক্সপ্রেস ৩০.০৭.২০২৪ তারিখে কলকাতাতে পৌঁছানোর কথা ছিল, সেটি বাতিল থাকবে।
নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে বাতিল ট্রেনের ভাড়ার সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে:
১. কলকাতা শহরের সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টার গুলিতেই প্রদান করা হবে।
২. হারানো/মিসপ্লেসড টিকিটের কোনো ফেরত দেওয়া হবে না।
৩. বিদেশি পর্যটকদের কাউন্টারে বা ইস্যু করা হবে না।
যাত্রীদের অসুবিধার জন্য গভীরভাবে দুঃখিত।















