Saturday, September 19, 2026
WA
Home Bangla পরিকাঠামো উন্নয়নের জন্য রানাঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশন স্কিমে অন্তর্ভুক্ত করা হলো

পরিকাঠামো উন্নয়নের জন্য রানাঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশন স্কিমে অন্তর্ভুক্ত করা হলো

0
661
পরিকাঠামো উন্নয়নের জন্য রানাঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশন স্কিমে অন্তর্ভুক্ত করা হলো
পরিকাঠামো উন্নয়নের জন্য রানাঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশন স্কিমে অন্তর্ভুক্ত করা হলো

পরিকাঠামো উন্নয়নের জন্য রানাঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশন স্কিমে অন্তর্ভুক্ত করা হলো

কলকাতা, 30শে আগস্ট, 2024

অমৃত ভারত স্টেশন প্রকল্পের প্রধান লক্ষ্য – ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে রেলওয়ে স্টেশনগুলিকে উন্নত এবং আধুনিকীকরণ করা। স্কিমটি প্রাথমিকভাবে মোট 1275টি স্টেশনের আধুনিকীকরণের দিকে মনোনিবেশ করেছে। ABSS বিভিন্ন স্টেশনের জন্য মাস্টার প্ল্যান তৈরি করা এবং পর্যায়ক্রমে সেগুলিকে কার্যকর করার কাজ চলছে। এই উন্নয়ন যজ্ঞের মধ্যে রয়েছে উন্নত স্টেশন প্রবেশদ্বার, যাত্রী অপেক্ষার সুবন্দোবস্ত, টয়লেট সুবিধা, প্রয়োজন অনুসারে লিফট এবং এসকেলেটর ইনস্টলেশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিনামূল্যে ওয়াই-ফাই পরিসেবা, ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’-এর মতো উদ্যোগের মাধ্যমে স্থানীয় পণ্যগুলির জন্য কিয়স্ক স্থাপন, যাত্রীদের তথ্য ব্যবস্থা উন্নত করা ও প্রতিষ্ঠা করা, এক্সিকিউটিভ লাউঞ্জ, ব্যবসায়িক মিটিংয়ের জন্য স্থান নির্ধারণ করা এবং প্রতিটি স্টেশনের অনন্য প্রয়োজনীয়তা পূরণ করা।

অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে, শিয়ালদহ বিভাগের মোট 17টি স্টেশন, যেমন, শিয়ালদহ, দমদম, বারাসাত, বনগাঁ, ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী, সোনারপুর ইত্যাদি আগে অনুমোদিত হয়েছিল৷ সমস্ত স্টেশনের কাজ চলছে এবং প্রায় 30% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

এখন, শিয়ালদহ বিভাগের আরও একটি গুরুত্বপূর্ণ স্টেশন, অর্থাৎ রানাঘাটকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শিয়ালদহ-রানাঘাট রেল সংযোগ চালু হয়েছিল প্রায় 162 বছর আগে, ব্রিটিশ আমলে। মেন লাইনটি 1862 সালের সেপ্টেম্বরে চালু করা হয়। রানাঘাট-বনগাঁ সংযোগ 1882-84 সালে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি দ্বারা স্থাপিত হয় এবং পরবর্তীকালে রানাঘাট-লালগোলা শাখা লাইনটি 1905 সালে শুরু হয়েছিল।শিয়ালদহ – রানাঘাট সেকসন 1963-64 সালে বিদ্যুতায়িত হয়।

এখন, রানাঘাট স্টেশন শিয়ালদহ বিভাগের অন্যতম প্রধান জংশন স্টেশন যা শান্তিপুর জংশন, গেদে, লালগোলা, বনগাঁ ও শিয়ালদহকে সংযোগ করে। । এইভাবে, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে রানাঘাট স্টেশনের সর্বাঙ্গীণ উন্নয়ন অত্যন্ত উপকারী হতে চলেছে এবং যাত্রী সুবিধা বিস্তার করতে চলেছে।

অমৃত ভারত স্টেশন স্কিমে রানাঘাটের স্টেশনের কাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে। এছাড়াও, এটিকে উভয় দিকের আশেপাশের এলাকার সাথে একীভূত করা, মাল্টিমোডাল সংযোগের ব্যবস্থা, দিব্যাঙ্গজনদের জন্য আরও ভাল সুবিধা প্রদান, টেকসই এবং পরিবেশ বান্ধব সমাধান বাস্তবায়িত করা, ব্যালাস্ট-লেস ট্র্যাক প্রবর্তন করা ইত্যাদি কাজ করা হবে। এককথায়, পুরানো রানাঘাট স্টেশন ভবিষ্যতে শহরের প্রাণবন্ত কেন্দ্রে পরিণত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights