Sunday, October 25, 2026
WA
Home Bangla চা শিল্পে শ্রমিক- কর্মচারীদের ১৬% বোনাস হল।

চা শিল্পে শ্রমিক- কর্মচারীদের ১৬% বোনাস হল।

0
720
Tea garden
Tea garden

চা শিল্পে শ্রমিক- কর্মচারীদের ১৬% বোনাস হল।

শিলিগুড়ি ও কলকাতা :

৫ দিন চায়ের মিটিংয়ের পর গতকাল ১৯ সেপ্টেম্বর’২৪ রাত ১১টায় চা শিল্পের মালিক পক্ষ তরাই-ডুয়ার্সে বাগানগুলিতে ১৬% বোনাস মেনে নিতে বাধ্য হল।

মালিক পক্ষ চা শিল্পের সামগ্রিক সংকট ও উৎপাদনের কম অজুহাত দেখিয়ে এবার ১০% এর বেশী বোনাস দিতে অপারগ এই প্রস্তাব দিয়ে শুরু করেছিল ৫ সেপ্টেম্বর শিলিগুড়িতে অনলাইন দ্বিপাক্ষিক বৈঠকে। চা শ্রমিকদের ইউনিয়নগুলির যুক্ত মঞ্চ জয়েন্ট ফোরাম অফ টি ওয়ার্কার্স তা প্রত্যাখ্যান করে। দ্বিতীয় দফায় ৯-১০ সেপ্টেম্বর ২ দিন ধরে কলকাতায় বৈঠক হয়। মালিক পক্ষ ১০% বেশী বোনাস দিতে রাজী হয় না। সমস্ত ইউনিয়ন মালিক পক্ষের মঞ্চ সি সি পি এ( কনসালটেটিভ কমিটি অফ প্ল্যানটার্স এসোসিয়েশন) এর প্রস্তাবের তীব্র বিরোধিতা চালিয়ে যায়।গত ১৮-১৯ সেপ্টেম্বর বেঙ্গল চেম্বার অফ কমার্সে ২ দিন টানা বৈঠকের পর গতকাল ১৯ সেপ্টেম্বর রাত ১১ টায় মালিকপক্ষ ইউনিয়নগুলির অনমনীয় মনোভাবের কাছে নতি স্বীকার করে ১৬% বোনাস দিতে রাজী হয়। জয়েন্ট ফোরামের সমস্ত ইউনিয়ন সারাদিন দর কষাকষি করে ২৩-২৪ সালের আর্থিক বছরে ১৬% বোনাস নিয়ে যেতে বাধ্য করে। চা শিল্পের মালিকপক্ষ মেনে নিতে বাধ্য হয়।

আমরা জয়েন্ট ফোরামের অন্যতম শরীক হিসাবে
এ আই সি সি টি ইউ র অন্তর্ভুক্ত তরাই সংগ্রামী চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে স্বাক্ষর করা হয়।

একথা এক প্রেস বিজ্ঞ্তিতে জানালেন, বাসুদেব বসু
সাধারণ সম্পাদক,এ আই সি সি টি ইউ,পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights