Monday, October 26, 2026
WA
Home Bangla দুর্গা পূজা উৎসবের সময় কলকাতা স্টেশন সেজে উঠেছে রঙিন আলোর মায়াবী সাজে

দুর্গা পূজা উৎসবের সময় কলকাতা স্টেশন সেজে উঠেছে রঙিন আলোর মায়াবী সাজে

0
814
Kolkata Station
Kolkata Station

দুর্গা পূজা উৎসবের সময় কলকাতা স্টেশন সেজে উঠেছে রঙিন আলোর মায়াবী সাজে

কলকাতা, ১২ই অক্টোবর, ২০২৪

দুর্গা পূজা উৎসবের একটি অন্যতম আকর্ষণ হল অনবদ্য আলোকসজ্জা। আনন্দ নগরীতে, দুর্গাপূজার আলো ঐতিহ্য, সৃজনশীলতা এবং উদ্ভাবনের মিশ্রণে উৎসবটিকে একটি একটি অন্য মাত্রায় নিয়ে যায়।

কলকাতা রেলওয়ে স্টেশন (পূর্বতন চিৎপুর) কলকাতাকে পরিষেবা প্রদানকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি। ২০০০ সাল থেকে স্টেশনটির আমূল পরিবর্তন সাধিত হয়েছে – এটিকে দূর-দূরান্তের যাত্রীদের ক্রমবর্ধমান সংখ্যা পূরণের জন্য একটি প্রধান পরিবহন কেন্দ্রে রূপান্তর করার প্রচেষ্টায়। কলকাতা স্টেশন থেকে দেশের বিভিন্ন দিকে উল্লেখযোগ্য বেশ কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ মেল/এক্সপ্রেস ট্রেন চলে। এছাড়াও, এটি ভারতের একমাত্র আন্তর্জাতিক স্টেশন যেখানে দুটি আন্তর্জাতিক ট্রেন যেমন, মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস যথাক্রমে ঢাকা ও খুলনার উদ্দেশ্যে যাত্রা করে। এই স্টেশন দৈনিক প্রায় ৫০,০০০ মানুষকে পরিষেবা প্রদান করে থাকে।

দূর্গাপূজা উৎসব উপলক্ষে বিশাল সংখ্যক যাত্রীদের স্বাগত জানাতে কলকাতা স্টেশনটিকে মনোমুগ্ধকর আলোয় আলোকিত করা হয়েছে। এই ধরনের আলোর দীপ্তিময় রোশনাইয়ে ঢাকা কলকাতা স্টেশনটি দর্শনার্থীদের ভ্রমণকে বদলে দেয় অবিস্মরণীয় অভিজ্ঞতায় এবং তাদের মধ্যে আলাদা আবেগ জাগিয়ে তোলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights