দমদম বিমানবন্দর থেকে রাপিডোর ক্যাব পরিষেবার যাত্রা শুরুর সংকেত দিলেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
কোলকাতা (১৪ নভেম্বর ‘২৪):- পতাকা নাড়িয়ে দমদমের ‘নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর’ থেকে ‘রাপিডো ক্যাব পরিষেবা’-র শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
‘রাপিডো ক্যাব সার্ভিস’-এর সহ প্রতিষ্ঠাতা পবন গুন্টুপল্লী জানিয়েছেন, “ভারতের বিমানবন্দর প্রাধিকরণ’-এর সাথে অংশীদারিত্বে এই পরিষেবা শুরু হল।”
‘রাপিডো ক্যাব সার্ভিস’-এর পক্ষ থেকে আরো জানানো হয়েছে, “এখান থেকে ভ্রমণকারীরা কম খরচে ক্যাব পরিষেবা পাবেন। এই পরিষেবা একদিকে যেমন নির্ভরযোগ্য হবে তেমনই থাকবে নিরাপদ।”













