বড়দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
By PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বড়দিন উপলক্ষে আজ সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। সেইসঙ্গে প্রধানমন্ত্রী শ্রী মোদী সিবিসিআই-এ তাঁর বড়দিনের অনুষ্ঠানের ঝলকও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“সবাইকে বড়দিনের শুভেচ্ছা।
প্রভু যিশু খ্রিস্টের বাণী প্রত্যেককে শান্তি ও সমৃদ্ধির পথ দেখাক।
এখানে সিবিসিআই-এ বড়দিনের অনুষ্ঠানের ঝলক রইল …”


















