Saturday, October 24, 2026
WA
Home Bangla সামুদ্রিক মৈত্রী বৃদ্ধি – ভারতীয় নৌ বাহিনী স্বাগত জানিয়েছে ইন্দোনেশিয়ার নৌ বাহিনীর...

সামুদ্রিক মৈত্রী বৃদ্ধি – ভারতীয় নৌ বাহিনী স্বাগত জানিয়েছে ইন্দোনেশিয়ার নৌ বাহিনীর প্রতিনিধি দলকে

0
491
The Indian Navy is all set to commission its latest Stealth Guided Missile Destroyer Imphal at Naval Dockyard, Mumbai on 26 December 2023.
The Indian Navy is all set to commission its latest Stealth Guided Missile Destroyer Imphal at Naval Dockyard, Mumbai on 26 December 2023.

সামুদ্রিক মৈত্রী বৃদ্ধি – ভারতীয় নৌ বাহিনী স্বাগত জানিয়েছে ইন্দোনেশিয়ার নৌ বাহিনীর প্রতিনিধি দলকে

প্রকাশিত: 27 JAN 2025 4:07PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ জানুয়ারি, ২০২৫


২০২৫-এর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তর সঙ্গী উচ্চস্তরের প্রতিনিধি দলের অঙ্গ হিসেবে সরকারিভাবে ভারত সফর করছেন ইন্দোনেশিয়ার নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল মহম্মদ আলি। এই সফরে অ্যাডমিরাল মহম্মদ আলি এবং নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী দ্বিপাক্ষিক আলোচনা করলেন জলপথে সহযোগিতা বৃদ্ধি এবং দুই সামুদ্রিক প্রতিবেশীর মধ্যে মৈত্রী জোরালো করতে।

দুই নৌ বাহিনীর প্রধানের মধ্যে আলোচনা হল প্রধানত ‘সমুদ্র শক্তি’ মহড়ার মতো যৌথ উদ্যোগ বৃদ্ধি, কার্যকরী সহযোগিতা শক্তিশালী করা এবং জলদস্যু ও সমুদ্রে অন্যান্য বেআইনি কার্যকলাপ সহ সমুদ্র পথে দুই দেশের যৌথ সমস্যার মোকাবিলা করা নিয়ে।

এই সফরে আরও যা হয়েছে, তা হল ইনফরমেশন ফিউশন সেন্টার – ইন্ডিয়ান ওশান রিজিয়ান (আইএফসি-আইওআর) এবং ওয়েপনস অ্যান্ড ইলেকট্রনিক্স সিস্টেমস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এসটাব্লিশমেন্ট (ডাব্লুইএসইই)-এর মতো গুরুত্বপূর্ণ সমুদ্র সংক্রান্ত সংস্থার মধ্যে যোগাযোগ যেখানে জোর দেওয়া হবে আঞ্চলিক সহযোগিতা এবং জলপথ এলাকায় সচেতনতা বৃদ্ধির উপর। অ্যাডমিরাল মহম্মদ আলি ব্রাহ্মোস এরোস্পেস প্রাইভেট লিমিটেড (বিএপিএল) পরিদর্শনও করেন এবং প্রতিরক্ষা ও রণকৌশলগত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানো নিয়ে মত বিনিময় করেন। 

অ্যাডমিরাল মহম্মদ আলির সঙ্গে ভারতীয় নৌ বাহিনী এবং প্রতিরক্ষা সংক্রান্ত পক্ষগুলির যোগাযোগে আঞ্চলিক সহযোগিতার পৃষ্ঠপোষকতা এবং নিরাপদ ও শান্তিপূর্ণ সমুদ্র পথ সুনিশ্চিত করতে দুই দেশের দায়বদ্ধতা প্রতিফলিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights