Friday, September 18, 2026
WA
Home Bangla বিদেশে সমাদৃত সংগঠন “বাঁচবো” র শাখা বাঁচবো স্কুল অফ হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট...

বিদেশে সমাদৃত সংগঠন “বাঁচবো” র শাখা বাঁচবো স্কুল অফ হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট এর যৌথ উদ্যোগে চালু হয়েছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্টিফিকেট কোর্স

0
533

কলকাতা,৮ ফেব্রুয়ারি ২০২৫:

প্রবীণ মানুষদের ভরসাস্থল ডাক্তার ধীরেশ চৌধুরী ও তাঁর “বাঁচব” সংগঠনের সহকর্মীরা। ডাক্তার চৌধুরী কে তাঁদের উদ্যোগ সম্পর্কে কিছু বলতে অনুরোধ করে তিনি জানালেন যে,

“সারা বিশ্বের সাথে সাথে আমাদের দেশেও প্রবীণ মানুষদের সংখ্যা বাড়ছে।

বর্তমানে প্রায় পনেরো কোটি প্রবীণ মানুষ রয়েছেন আমাদের দেশে। যার একটা বড় অংশ সত্তর, এমনকি আশি বা নব্বই ঊর্ধ। অনেকেরই রয়েছে একাধিক দীর্ঘস্থায়ী রোগ। একটা তাৎপর্যপূর্ণ অংশ আবার গৃহবন্দী ও শয্যাশায়ী। ফলে বহু সংখ্যক প্রবীণ মানুষ তাঁদের পরিচর্যার জন্য হোম নার্স ও পেশাদার কেয়ার গিভারদের উপর নির্ভরশীল। এর আরও একটি কারণ প্রবীণ মানুষদের বেশিরভাগের সন্তানেরাই চাকরি বা বিভিন্ন কারণে রাজ্যের বা দেশের বাইরে। অথচ এই বিরাট সংখ্যক প্রবীণ মানুষদের পরিষেবা দেওয়ার জন্য প্রশিক্ষিত ও পারদর্শী পেশাদার মানুষদের সংখ্যা অতীব নগন্য। ফলে বাধ্য হয়েই অনেকে নির্ভর করছেন একেবারেই নবীশ বা অপ্রশিক্ষিত লোকজনের উপর। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই ভুক্তভোগী হতে হচ্ছে প্রবীণ মানুষদের। এই কারণেই গত পাঁচ সাত বছরের মধ্যে বহু প্রবীণ মানুষদের পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বেড়েছে অনেক বৃদ্ধবাস ও লাক্সারি রেসিডেনসিয়াল কমপ্লেক্স। এরই সাথে সাথে বর্তমান পৃথিবীতে প্রবীণদের চিকিৎসার ক্ষেত্রে ওষুধ বিনা চিকিৎসা পদ্ধতির উপর জোর দেওয়া হচ্ছে। যার অন্যতম যোগা। প্রবীণদের যোগা করানোর ক্ষেত্রেও বিশেষ জ্ঞান ও পারদর্শিতার প্রয়োজন।

এই সমস্ত বিষয়ের গুরুত্ব অনুধাবন করে এবং বর্তমান প্রশিক্ষিত মানুষের চাহিদার কথা মাথায় রেখে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজ বেলুড় এবং প্রবীণদের স্বাস্থ্য পরিষেবায় দুই দশকের কাছাকাছি কাজ করে আসা এবং দেশে ও বিদেশে সমাদৃত সংগঠন বাঁচবো র শাখা বাঁচবো স্কুল অফ হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট এর যৌথ উদ্যোগে চালু হয়েছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্টিফিকেট কোর্স। এই দুই সংস্থার সাথে যুক্ত হয়েছে আরও দুটি সংস্থা যার অন্যতম বার্ধক্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া র পশ্চিমবঙ্গ শাখা এবং এশিয়ান যোগা রিসার্চ ইনস্টিটিউট। এই কোর্সগুলোর একটি ছয় মাসের সার্টিফাইড জেরিয়াট্রিক কেয়ার ও নার্সিং অ্যাসিস্টেন্ট কোর্স এবং অন্যটি চার মাসের সার্টিফাইড জেরিয়াট্রিক যোগা থেরাপিস্ট কোর্স। মহিলা ও পুরুষ নির্বিশেষে উচ্চ মাধ্যমিক যেকোন বিভাগে উত্তীর্ণ যুবক যুবতী এই কোর্সে ভর্তি হতে পারবেন। যদিও বয়সের কোন ঊর্ধ্ব সীমা নেই। মাধ্যমিক পাশ করার পর যদি নার্সিং বা সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে তারাও ভর্তি হতে পারবেন। তবে আসন সংখ্যা সীমিত।

সবচেয়ে বড় কথা কোর্সগুলোর কোর্স ফি সকলের অত্যন্ত সাধ্যের মধ্যে। সার্টিফাইড জেরিয়াট্রিক কেয়ার ও নার্সিং অ্যাসিস্টেন্ট কোর্স এর ক্ষেত্রে চার মাসের থিওরি ক্লাস হবে মাসে দুই দিন রিষড়া স্থিত রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজের দ্বিতীয় ক্যাম্পাস বোস হাউজ ক্যাম্পাসে। তাছাড়া দুইমাসের প্র্যাকটিক্যাল ও অন জব ট্রেনিং হবে বিভিন্ন হাসপাতাল, নার্সিং হোম, হোম কেয়ার সংস্থা ও ওল্ড এজ হোম গুলিতে। এমনকি সরকারি মেডিক্যাল কলেজের জেরিয়াট্রিক স্পেশালিটি বিভাগেও এই প্রশিক্ষণ দেবার পরিকল্পনা রয়েছে।

জেরিয়াট্রিক যোগার ক্ষেত্রেও থিওরি ও প্র্যাকটিক্যাল করানো হবে চার মাসের সময়কালের মধ্যে। কোর্স গুলি করার পর প্রচুর কাজের সুযোগ যেমন রয়েছে তেমনিই নিজেদেরও স্ব নির্ভর ভাবে কাজ করার সুযোগ থাকছে। কাজের সুযোগ করে দেওয়ার জন্য থাকছে বিশেষ প্লেসমেন্ট সেল। তাছাড়াও এই কোর্স করলে নিজেদের পরিবার কিংবা কমিউনিটিতে প্রবীনদেরকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ভীষণ উপযোগী ভূমিকা পালন করতে পারবেন।

সম্মান, সেবা ও স্বনির্ভরতা এই ত্রয়ী প্রাপ্তির জন্য এই কোর্সগুলোর আর কোন ভালো বিকল্প হতে পারেনা। আশা করা যায় আগামীদিনে জেরিয়াট্রিক তথা প্রবীণদের পরিষেবায় দৃষ্ঠান্তকারী পদক্ষেপ নিতে চলেছে রামকৃষ্ণ মিশন ও বাঁচবো র এই উদ্যোগ।

ইতিমধ্যেই দুটি কোর্সের প্রথম ব্যাচে সন্তোষজনক সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। যাদের অনেকেই দূরদূরান্ত জেলা থেকে। যা খুবই আশাব্যঞ্জক। গত ২৫শে জানুয়ারি বোস হাউজ ক্যাম্পাসে একটি প্রবীণদের বিভিন্ন আঙ্গিকে ভালো রাখার উপর জাতীয় আলোচনা চক্রের মাধ্যমে কোর্স দুটির আনুষ্ঠানিক সূচনা হয়। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. পবিত্র সরকার, জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া র প্রাক্তন সর্ব ভারতীয় সভাপতি ডাঃ কৌশিক রঞ্জন দাস, জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া পশ্চিম বঙ্গ শাখার উপদেষ্টা ডাঃ চিন্ময় কুমার মাইতি, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজের অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দ, বোস হাউজ ক্যাম্পাসে র ইনচার্জ স্বামী উমাপদানন্দ, কোর্সটির ডিরেক্টর তথা বার্ধক্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ধীরেশ কুমার চৌধুরী, বিশিষ্ট কর্পোরেট উচ্চ পদাধিকারী শ্রী অঞ্জন রায় চৌধুরী সহ অনেকে।”


বিশদ জানতে ভিজিট করুন: www.rkmvmbosehouse.com এবং www.banchbongo.org বা ফোন করতে পারেন: 8617762076/7980325018/6289905704

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights