Friday, October 23, 2026
WA
Home Bangla শিয়ালদহ বিভাগ দ্বারা মাতৃভূমি লোকাল ট্রেনে তিনটি কোচে পুরুষ যাত্রীদের চলাচলের অনুমতি

শিয়ালদহ বিভাগ দ্বারা মাতৃভূমি লোকাল ট্রেনে তিনটি কোচে পুরুষ যাত্রীদের চলাচলের অনুমতি

0
578
ভারতীয় রেল
ভারতীয় রেল

শিয়ালদহ বিভাগ দ্বারা মাতৃভূমি লোকাল ট্রেনে তিনটি কোচে পুরুষ যাত্রীদের চলাচলের অনুমতি

কলকাতা, ২০শে এপ্রিল, ২০২৫

বর্তমানে শিয়ালদহ বিভাগের অধীনে শিয়ালদহ উত্তর, প্রধান ও দক্ষিণ শাখায় মোট ছয় জোড়া মাতৃভূমি ইএমইউ লোকাল ট্রেন চালানো হচ্ছে। এর মধ্যে দুটি জোড়া শিয়ালদহ প্রধান শাখায় (কৃষ্ণনগর ও রাণাঘাট অভিমুখে), দুটি জোড়া শিয়ালদহ উত্তর শাখায় (বনগাঁ ও বারাসত অভিমুখে) এবং বাকি দুটি জোড়া শিয়ালদহ দক্ষিণ শাখায় (ক্যানিং ও বারুইপুর অভিমুখে) চলাচল করছে। পরিকাঠামো উন্নয়নের ফলে বর্তমানে শিয়ালদহে সমস্ত ট্রেনগুলি ৯ কোচের পরিবর্তে ১২ কোচের ইএমইউ রেকে চালানো হচ্ছে।

মাতৃভূমি লোকাল ট্রেনগুলির গড় যাত্রীসংখ্যার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, সর্বাধিক আসন ধারণক্ষমতার প্রায় ৭৫% ব্যবহার হচ্ছে। অর্থাৎ, প্রায় ২৫% আসন ফাঁকা থেকে যাচ্ছে, যা প্রায় ৩টি কোচের সমান। এই অতিরিক্ত আসন ব্যবহার করে দৈনিক অফিসগামী যাত্রীদের যাত্রা আরও স্বচ্ছন্দ করতে, শিয়ালদহ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে মাতৃভূমি লোকাল ট্রেনের তিনটি নির্দিষ্ট কোচ (শিয়ালদহ দিক থেকে ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ কোচ) পুরুষ যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে। এ বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, অতি সম্প্রতি শিয়ালদহ বিভাগ একটি অতিরিক্ত মহিলা কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী বর্তমানে সমস্ত ইএমইউ রেকে বাড়তি মহিলা কোচ সংযুক্ত করা হয়েছে, ব্যস্ত সময়ে মহিলা যাত্রীদের ভিড় সামাল দিতে। মহিলা যাত্রীদের জন্য কোচ সংখ্যা বাড়ানো ও মাতৃভূমি ট্রেনে তুলনামূলক কম ভিড়ের প্রেক্ষিতে, পুরুষ যাত্রীদের জন্য নির্দিষ্ট তিনটি কোচ খুলে দেওয়ার সিদ্ধান্ত যাত্রী প্রবাহকে আরও সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করবে এবং যাত্রা আরও আরামদায়ক ও নিরাপদ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights