আকাদেমি অফ্ ফাইন আর্টসে নৈহাটি ব্রাত্যজন নাট্যোৎসবের শুভ উদ্বোধন হল
ফারুক আহমেদ
আকাদেমি অফ্ ফাইন আর্টসে নৈহাটি ব্রাত্যজন আয়োজিত নাট্যোৎসবের শুভ উদ্বোধন হল ২৫ এপ্রিল শুক্রবার এদিন উপস্থিত ছিলেন, মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন, মাননীয় মন্ত্রী রথীন ঘোষ, মাননীয় মন্ত্রী সুজিত বোস, শ্রী কুণাল ঘোষ, শ্রী শুভাশিস মুখোপাধ্যায় (অভিনেতা) ও আরও অনেকে। নৈহাটি ব্রাত্যজনের যুগ্ম সম্পাদক অরিত্র বন্দ্যোপাধ্যায় এবং দেবযানী সিংহ নাট্যোৎসবের পরিচালনা করছেন।
নৈহাটি ব্রাত্যজন নাট্যদল এবছর ১০ বছর পূর্ণ করল। এই বিশেষ উপলক্ষে আয়োজিত নৈহাটি ব্রাত্যজন নাট্যোৎসব ২০২৫ চলবে ২৫ থেকে ৩০ এপ্রিল। এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে কলকাতার আকাদেমি অফ্ ফাইন আর্টসে। ছয় দিনের এই নাট্যোৎসবে থাকছে ১১টি নাটক, ৫টি সাক্ষাৎকার পর্ব এবং নৈহাটি ব্রাত্যজনের নাটকের গান।

উৎসব অধ্যক্ষ পার্থ ভৌমিক, যিনি নিজেও একজন সক্রিয় থিয়েটার কর্মী। এবারের উৎসবের অন্যতম আকর্ষণ ‘ব্রাত্যজন সম্মান’, যেখানে ১১ জন নাট্যব্যক্তিত্ব-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয় উদ্বোধন অনুষ্ঠানে।
উৎসবে যে নাটকগুলি মঞ্চস্থ হবে তার মধ্যে রয়েছে–’দাদার কীর্তি’ (অরিত্র ব্যানার্জি), ‘কল্পনার অতীত’ (দেবাশিস), ‘রানী কাদম্বিনী’ (সোহিনী সেনগুপ্ত), ‘টিনের তলোয়ার’ (সুমন মুখোপাধ্যায়), ‘আন্তিগোনে’ (দেবেশ চট্টোপাধ্যায়), ‘ফেরারী ফৌজ’ (দেবাশিস), ‘এক মঞ্চ এক জীবন’ (সৌমিত্র মিত্র), ‘বসন্ত বিলাপ’ (দেবাশিস) প্রভৃতি।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন। এছাড়াও উপস্থিত ছিলেন সুজিত বোস এবং রথীন ঘোষ।
এই উৎসবের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এ.ডি. পিক্স প্রোডাকশন যারা ইতিমধ্যেই বেশ কিছু নাট্যোৎসবের আয়োজন করার দক্ষতা দেখিয়েছে। থিয়েটার জগতে তাঁদের নতুন দৃষ্টিভঙ্গি প্রশংসিত হয়েছে।
নৈহাটি ব্রাত্যজনের এই নাট্যোৎসব শুধুমাত্র নাটকের প্রদর্শনী নয়, বরং এক দশকের নাট্যযাত্রার উদযাপনও। থিয়েটারপ্রেমীদের জন্য এটি এক আকর্ষণীয় আয়োজন।
















