Thursday, September 17, 2026
WA
Home Bangla শিয়ালদহ বিভাগ লেভেল ক্রসিং গেটগুলিতে নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে

শিয়ালদহ বিভাগ লেভেল ক্রসিং গেটগুলিতে নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে

0
356
শিয়ালদহ বিভাগ লেভেল ক্রসিং গেটগুলিতে নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে
শিয়ালদহ বিভাগ লেভেল ক্রসিং গেটগুলিতে নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে

শিয়ালদহ বিভাগ লেভেল ক্রসিং গেটগুলিতে নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে

কলকাতা/শিয়ালদহ, ৩০.০৪.২০২৫

লক্ষ করা গেছে যে, অনেক সড়কযান চালক লেভেল ক্রসিং গেটের কাছে বেপরোয়া চালনা করছেন, গেটের সিগন্যাল অগ্রাহ্য করে গেট বন্ধ হওয়ার আগেই পার হওয়ার চেষ্টা করছেন এবং বহু ক্ষেত্রে গেটের সঙ্গে সংঘর্ষও ঘটছে। এই ধরণের বিপজ্জনক আচরণ কেবলমাত্র চালক ও অন্যান্য পথচারীর জীবনের জন্য হুমকি নয়, বরং রেল ও সড়ক পরিবহন ব্যবস্থাতেও বড় রকমের বিঘ্ন ঘটায়। গেটের ব্যারিয়ার ও অন্যান্য পরিকাঠামোর ক্ষয়ক্ষতি ট্রেন চলাচলে দেরি ঘটায় এবং হাজার হাজার যাত্রীর ভোগান্তির কারণ হয়।

উল্লেখযোগ্য যে, নিরাপত্তা বিধি লঙ্ঘন রেলওয়ে আইনের অধীনে একটি দণ্ডনীয় অপরাধ। পূর্ব রেল লেভেল ক্রসিং-এ নিরাপত্তা বিধি লঙ্ঘন রুখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। চলতি বছরের প্রথম চার মাসে, জানুয়ারি ২০২৫ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত, শিয়ালদহ বিভাগের আরপিএফ ৫৯ জনকে রেলওয়ে অ্যাক্টের ১৬০ (২) ধারায় গ্রেফতার করেছে।

শিয়ালদহ বিভাগ লেভেল ক্রসিং গেটগুলিতে নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে
শিয়ালদহ বিভাগ লেভেল ক্রসিং গেটগুলিতে নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে

শিয়ালদহ বিভাগ সকল নাগরিক এবং যাত্রীদের কাছে আবেদন জানাচ্ছে, লেভেল ক্রসিং গেটের কাছে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন এবং কঠোরভাবে নিয়ম মেনে চলুন। গেট ভেঙে পার হওয়ার ঘটনা গুরুতর দুর্ঘটনার কারণ হতে পারে এবং এতে নিজের ও অন্যের জীবন বিপন্ন হতে পারে—অনেক ক্ষেত্রে প্রাণঘাতীও। এই ধরনের ঘটনা ট্রেনের সময়ানুবর্তিতাতেও মারাত্মক প্রভাব ফেলে।

এছাড়াও বোঝা গুরুত্বপূর্ণ যে, রেল সম্পত্তি—বিশেষত লেভেল ক্রসিং-এর বুম ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা—রেলওয়ে আইনের ১৬০ ধারার অধীনে একটি অপরাধ, এবং এই অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তার জন্য অনুগ্রহ করে নিচের নিয়মগুলি অনুসরণ করুন:
(ক) গেট সম্পূর্ণরূপে খুলে যাওয়ার আগে কখনই পার হওয়ার চেষ্টা করবেন না।
(খ) কখনও গেটের নিচ দিয়ে, পাশ দিয়ে বা গেটের ফাঁক দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না।
(গ) সব সময় সিগন্যাল এবং সতর্কীকরণ লক্ষণগুলোর প্রতি সজাগ থাকুন।
(ঘ) শিশু ও নতুন চালকদের লেভেল ক্রসিং নিরাপত্তা সম্পর্কে সচেতন করুন।

আপনার সহযোগিতা রেল চলাচলকে আরও মসৃণ এবং নিরাপদ করবে এবং আপনার অমূল্য জীবন রক্ষা করবে। আসুন, আমরা সবাই একসঙ্গে লেভেল ক্রসিং এলাকাগুলিকে নিরাপদ করে তুলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights