প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মিশরের বিদেশ মন্ত্রী
By PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ অক্টোবর, ২০২৫
মিশরের বিদেশ মন্ত্রী ডঃ বদর আব্দেলাত্তি আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গাজা শান্তি চুক্তিতে মিশরের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সিসি’কে অভিনন্দন জানিয়েছেন। ঐ অঞ্চলে স্থায়ী শান্তির তা পথ তৈরি করে দেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
বিদেশ মন্ত্রী আব্দেলাত্তি তাঁর এই সফরে প্রথম ভারত – মিশর কৌশলগত আলোচনার ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবগত করেন।
প্রধানমন্ত্রী বাণিজ্য, প্রযুক্তি, শক্তি, প্রতিরক্ষা এবং মানুষে মানুষে সম্পর্ক নিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার নানা ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

















