Sunday, October 25, 2026
WA
Home Bangla দার্জিলিং-এর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে সংবিধান দিবসের শপথ গ্রহণের মাধ্যমে সমন্বিত সংযোগ ও...

দার্জিলিং-এর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে সংবিধান দিবসের শপথ গ্রহণের মাধ্যমে সমন্বিত সংযোগ ও প্রচার কর্মসূচির দ্বিতীয় দিন উদযাপিত হল

0
37
Indian Constitution
Indian Constitution

দার্জিলিং-এর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে সংবিধান দিবসের শপথ গ্রহণের মাধ্যমে সমন্বিত সংযোগ ও প্রচার কর্মসূচির দ্বিতীয় দিন উদযাপিত হল

By PIB Kolkata

দার্জিলিং, নভেম্বর ২৬ ২০২৫

সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আঞ্চলিক কার্যালয় (পশ্চিমবঙ্গ -উত্তর), শিলিগুড়ি  আয়োজিত সমন্বিত যোগাযোগ এবং প্রচার কর্মসূচির দ্বিতীয় দিন দার্জিলিং-এর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট সংবিধান দিবসের শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়। প্রধান অতিথি, শ্রীমতি রূত প্রিয়া খাইবা, সচিব, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, দার্জিলিং, শপথবাক্য পাঠ করান।

পিআইবি/সিবিসি কলকাতার অতিরিক্ত মহানির্দেশিকা মিস জেন নামচু তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ নীতি ও কর্মসূচি সম্পর্কে তাদের জ্ঞান বাড়াতে উৎসাহিত করেন। তিনি জোর দিয়ে বলেন যে, এই ধরনের সচেতনতা তাদের ভবিষ্যতের কর্মজীবন গঠনে গুরুত্বপূর্ণভাবে সহায়ক হতে পারে।

উপস্থিত জন-সাধারণের উদ্দেশে ভাষণ দেওয়ার সময়, প্রধান অতিথি শ্রীমতি রূত প্রিয়া খাইবা ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর বেশ কয়েকটি মূল বিধানের ব্যাখ্যা দেন এবং বোঝান যে কিভাবে এই নতুন আইনটি দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে আধুনিক ও সুসংগঠিত করার লক্ষ্য রাখে। তিনি জোর দিয়ে বলেন যে, বিএনএস ২০২৩-এর স্পষ্টতর সংজ্ঞা, সরলীকৃত পদ্ধতি এবং নাগরিককেন্দ্রিক সংস্কার নিয়ে এসেছে যা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়বিচারকে শক্তিশালী করবে। তিনি গুরুত্ব আরোপ করে বলেন যে, পুনর্গঠিত আইনি কাঠামোটি মামলার দ্রুত নিষ্পত্তি, ভুক্তভোগীদের উন্নত সুরক্ষা এবং সমসাময়িক সামাজিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আরও দ্রুত সাড়া দেওয়া বিচার প্রক্রিয়া নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে।

দার্জিলিং-এর সাউথ ফিল্ড কলেজের সহকারি অধ্যাপক লেফটেন্যান্ট জ্ঞানশ্রী প্রধান সংবিধান দিবসের তাৎপর্য নিয়ে কথা বলেন এবং প্রতিটি নাগরিকের জন্য সাংবিধানিক মূল্যবোধ ও কর্তব্যের প্রাসঙ্গিকতার উপর জোর দেন। একই সময়ে, ডিএলএসএ দার্জিলিং-এর রিটেইনার অ্যাডভোকেট শ্রীমতি জয়ন্তী দেওয়ান ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির ভূমিকা, কাজ এবং প্রদত্ত পরিষেবাগুলি নিয়ে একটি অধিবেশন পরিচালনা করেন, যেখানে সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার প্রতি তাদের প্রতিশ্রুতির উপর গুরুত্ব আরোপ করা হয়।

এই দিনের কর্মসূচি শেষ হয় জিএসটি ২.০ এর উপর একটি কুইজ প্রতিযোগিতার মাধ্যমে, যা অংশগ্রহণকারীদের জ্ঞান ও সচেতনতা পরীক্ষা করে। এই অধিবেশনটি সিবিসি-র সঙ্গীত ও নাটক বিভাগ দ্বারা উপস্থাপিত একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights