Monday, October 26, 2026
WA
Home Bangla বন্দেমাতরমের ১৫০ বছর ও সুবিনয় রায়ের জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান কলকাতায়

বন্দেমাতরমের ১৫০ বছর ও সুবিনয় রায়ের জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান কলকাতায়

0
38
বন্দেমাতরমের ১৫০ বছর ও সুবিনয় রায়ের জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান কলকাতায়
বন্দেমাতরমের ১৫০ বছর ও সুবিনয় রায়ের জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান কলকাতায়

বন্দেমাতরমের ১৫০ বছর ও সুবিনয় রায়ের জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান কলকাতায়

স্বাধীনতা সংগ্রামের অনন্য প্রেরণাস্বরূপ গান ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপন হল কলকাতার শিশির মঞ্চে।
শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে গানটির জাতীয়-আত্মিক প্রেরণা, ঐতিহাসিক গুরুত্ব এবং সমকালীন সামাজিক প্রাসঙ্গিকতা তুলে ধরেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য। স্বাধীনতা আন্দোলনের সময় থেকে বর্তমান প্রজন্মের কাছে কীভাবে ‘বন্দেমাতরম’ এখনও সমানভাবে প্রেরণাদায়ক তা-ও উঠে আসে তাঁর বক্তব্যে।

এরপর একই মঞ্চে আনন্দী কমিউনিকেশন সেন্টার ও রূপসা সাহিত্য পত্রিকার উদ্যোগে প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত গুরু ও শিল্পী সুবিনয় রায়ের ১০৫তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত হয় ‘রবীন্দ্রগানে প্রেম ও সমাজ’ শীর্ষক গীতি-আলেখ্যে। তাতে অংশ নেন ড. সুরজিত রায়, অদিতি গুপ্ত, শেলী বিশ্বাস ভট্টাচার্য, স্বর্ণালী পাল, শুভাশিস মজুমদার, ইন্দ্রানী ভট্টাচার্য এবং সুদীপ্তা মুখোপাধ্যায়। সংকলন ও গ্রন্থনা করেছেন ইন্দ্রানী ভট্টাচার্য। সঙ্গতে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, অঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং অমিত রঞ্জন রায়।

অনুষ্ঠানে এদিন আনন্দী কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয় বিশিষ্ট চিকিৎসক ড. পার্থসারথী মুখোপাধ্যায়-কে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচারে তাঁর দীর্ঘদিনের ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্বর্ধনা।

আনন্দী কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয় বিশিষ্ট চিকিৎসক ড. পার্থসারথী মুখোপাধ্যায়-কে।
আনন্দী কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয় বিশিষ্ট চিকিৎসক ড. পার্থসারথী মুখোপাধ্যায়-কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights