Wednesday, September 23, 2026
WA
Home Bangla দ্বিতীয় WHO ঐতিহ্যবাহী চিকিৎসা বিষয়ে সাংবাদিক বৈঠক আয়োজন করল DACRRIH, কলকাতা

দ্বিতীয় WHO ঐতিহ্যবাহী চিকিৎসা বিষয়ে সাংবাদিক বৈঠক আয়োজন করল DACRRIH, কলকাতা

0
32
Ayurvedic Plants
Ayurvedic Plants

দ্বিতীয় WHO ঐতিহ্যবাহী চিকিৎসা বিষয়ে সাংবাদিক বৈঠক আয়োজন করল DACRRIH, কলকাতা

সম্মেলনের উদ্দেশ্য, সার্বিক গুরুত্ব এবং CCRH–DACRRIH–এর বৈজ্ঞানিক গবেষণা ও জনস্বাস্থ্যে অবদান তুলে ধরা

By PIB Kolkata

কলকাতা, ৯ ডিসেম্বর ২০২৫

ড. অঞ্জলি চ্যাটার্জী রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথি (DACRRIH), কলকাতা আজ দ্বিতীয় “WHO Global Summit on Traditional Medicine”–এর আগে এক বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এই সামিট ১৭–১৯ ডিসেম্বর ২০২৫–এ নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে।

আজকের বৈঠকে সম্মেলনের মূল উদ্দেশ্য, এর সার্বিক প্রাসঙ্গিকতা, বৈজ্ঞানিক অগ্রাধিকারসহ “সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি” (CCRH) এবং DACRRIH–এর প্রমাণ–ভিত্তিক ঐতিহ্যবাহী ও সমন্বিত চিকিৎসা গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়।

সংবাদমাধ্যমের উদ্দেশে কর্মকর্তারা জানান, আয়ুষ মন্ত্রক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)–এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের ১০০–রও বেশি দেশের মন্ত্রী, নীতিনির্ধারক, গবেষক, বৈশ্বিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিভিন্ন চিকিৎসাপদ্ধতির শীর্ষস্থানীয় অনুশীলনকারীরা অংশ নেবেন। এ বছরের থিম, “Restoring balance: The science and practice of health and well-being”, প্রমাণ–নির্ভর, সুস্থায়ী, এবং ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির সমন্বিত প্রয়োগের প্রতি সামগ্রিক আগ্রহকে প্রতিফলিত করে।

বক্তারা আরও উল্লেখ করেন যে, ৮ ডিসেম্বর ২০২৫, নয়াদিল্লির অনুষ্ঠানে কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী (আইসি) শ্রী প্রতাপরাও যাদব ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থায় নেতৃত্ব এবং বিশ্বব্যাপী আয়ুষ ব্যবস্থার প্রতি বাড়তে থাকা আস্থার কথা তুলে ধরেন।

আজকের বক্তব্যে DACRRIH–এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (H) ড. আরতি সোরেন সংস্থার গবেষণাধর্মী কাজের একটি সারসংক্ষেপ জানান, যার মধ্যে রয়েছে এর অত্যাধুনিক ভাইরোলজি পরীক্ষাগার, ওষুধের মান নির্ধারণের সুবিধা এবং ক্লিনিকাল, মৌলিক এবং ওষুধ গবেষণা প্রকল্পের বিস্তৃত ব্যবস্থা। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ড. গুরুদেব চৌবে, ড. সুরাইয়া পরভিন, ড. পার্থ প্রতীম পাল, ড. চিত্ররঞ্জন কুণ্ডু, ড. বিবাস্বন বিশ্বাস এবং ড. জি. ভি. নরসিমহা কুমার। তাঁরা গবেষণা প্রোটোকল, ওষুধ প্রমাণ, ক্লিনিকাল যাচাইকরণ এবং বিশেষ ক্লিনিকের মাধ্যমে প্রদত্ত পরিষেবা-সহ সামাজিঈ স্তরে স্বাস্থ্য প্রচারের উদ্যোগের অন্তর্দৃষ্টি ভাগ করে নিয়েছিলেন।

অনুষ্ঠানের শেষে বক্তারা গবেষণা–সহযোগিতা আরও জোরদার করা এবং ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থার উপর দ্বিতীয় WHO বিশ্বব্যাপী সম্মেলনের গুরুত্ব সম্পর্কে বৃহত্তর জনসচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তাঁরা বলেন, সমন্বিত স্বাস্থ্যব্যবস্থার ভবিষ্যৎ নির্মাণে ভারত কেন্দ্রীয় ভূমিকা পালন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights