Thursday, September 17, 2026
WA
Home Bangla ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৬ এ ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে...

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৬ এ ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে আর্জেন্টিনা

0
73
৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৬ এ ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে আর্জেন্টিনা
৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৬ এ ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে আর্জেন্টিনা

রেসিডেন্ট অফ আর্জেন্টিনা, নিউ দিল্লি, ১৭ ডিসেম্বর, ২০২৫:

আর মাত্র দেড় মাস বাকি। আগামী ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন ২২ জানুয়ারি, মেলা চলবে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। স্থান— বইমেলা প্রাঙ্গণ, করুণাময়ী, সল্টলেক, কলকাতা।

আপনারা নিশ্চয়ই জানেন, বর্তমানে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠকসমৃদ্ধ বই উৎসব। ২০২৫ সালের বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী মানুষ, সামগ্রিক বই বিক্রির পরিমাণ ছিল প্রায় ২৩ কোটি টাকা। এই অভাবনীয় সাফল্যে আমাদের আনন্দ সীমাহীন।

আপনারা ইতোমধ্যেই অবগত হয়েছেন, আন্তর্জাতিক কলকাতা বইমেলার ৪৮ বছরের ইতিহাসে এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে আর্জেন্টিনা—যে দেশের ফুটবল খেলোয়াড়দের প্রতি কলকাতার মানুষের পরম অনুরাগ সর্বজনবিদিত। তবে আর্জেন্টিনা মানে শুধুমাত্র ফুটবল নয়; আর্জেন্টিনা এক সমৃদ্ধ সাহিত্য ও সংস্কৃতির দেশ। যেমন— ভিক্টোরিয়া ওকাম্পো, হুলিও কোর্তাসার, রবার্তো আর্তল, হোর্হে লুইস বোর্হেস—কলকাতা তথা বাংলা সংস্কৃতি ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ নাম।

আজ এখানে উপস্থিত রয়েছেন ভারতে আর্জেন্টিনার মাননীয় রাষ্ট্রদূত। আনন্দ ও গর্বের বিষয়, আগামী আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি বিশেষ সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বইমেলায় ফোকাল থিম হিসেবে আর্জেন্টিনার অংশগ্রহণের বিষয়ে তাঁর কাছ থেকে আমরা আজ বিস্তারিত শুনব।

বিগত কয়েক বছরের মতো এবারও আন্তর্জাতিক কলকাতা বইমেলা সরাসরি ভার্চুয়ালি দেখা যাবে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে। যাঁরা বইমেলায় আসতে পারবেন না, তাঁরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন বইমেলার প্রধান প্রধান অনুষ্ঠান।

বইমেলায় ২৫ জানুয়ারি উদযাপন করা হবে থিম কান্ট্রি আর্জেন্টিনা দিবস।

২৯ জানুয়ারি উদযাপিত হবে সিনিয়র সিটিজেন দিবস — চিরতরুণ।

প্রতিবছরের মতো আগামী বইমেলায় অংশগ্রহণ করছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, স্পেন, পেরু, কোস্টা রিকা প্রভৃতি দেশ। এছাড়া ভারতের বিভিন্ন প্রান্ত— যেমন দিল্লি, আসাম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ভোপাল, তামিলনাডু, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র ইত্যাদি রাজ্যের প্রকাশনা সংস্থাও থাকছে।

বাংলার সিনেমা জগতের মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে থাকছে “বাংলা সিনেমার ইতিহাস ও মহানায়ক” শীর্ষক একটি বিশেষ প্রদর্শনী। পরিকল্পনা ও উপস্থাপনায়— শ্রী জ্যোতির্ময় ভট্টাচার্য।

এছাড়াও বইমেলায় সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর নামাঙ্কিত একটি অডিটোরিয়াম থাকবে।

কলকাতা বইমেলায় সংগীত জগতের স্মরণীয় ব্যক্তিত্ব সলিল চৌধুরী ও ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হবে।

আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ— দ্বাদশ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল (KLF) অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৬। অংশগ্রহণ করবেন সাহিত্য জগতের রথী-মহারথীরা। প্রতিদিন সন্ধ্যায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং আসন্ন বই উৎসবে আন্তরিক স্বাগত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights