Saturday, September 19, 2026
WA
Home Bangla প্রধানমন্ত্রী দ্বিতীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক ঐতিহ্যবাহী চিকিৎসা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের কিছু...

প্রধানমন্ত্রী দ্বিতীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক ঐতিহ্যবাহী চিকিৎসা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের কিছু মুহূর্ত শেয়ার করেছেন

0
40
World Health Organization
World Health Organization

প্রধানমন্ত্রী দ্বিতীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক ঐতিহ্যবাহী চিকিৎসা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের কিছু মুহূর্ত শেয়ার করেছেন

By PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ ডিসেম্বর ২০২৫

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক ঐতিহ্যবাহী চিকিৎসা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের কিছু মুহূর্ত শেয়ার করেছেন।

এক্স-হ্যান্ডেলে একটি স্বতন্ত্র পোস্টে শ্রী মোদি বলেছেন;

“ঐতিহ্যবাহী স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, আমাদের মনোযোগ বর্তমান চাহিদার বাইরেও প্রসারিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও কল্যাণের প্রতিও আমাদের সমান গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।”

“বহু স্তরে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে ভারত প্রমাণ করছে যে, এমনকি সংকটময় পরিস্থিতিতেও ঐতিহ্যবাহী চিকিৎসা একটি কার্যকর ও অর্থপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

“ঐতিহ্যবাহী চিকিৎসার উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক সম্মেলনে আয়োজিত প্রদর্শনীতে সারা বিশ্বের ভেষজ প্রতিকার এবং প্রাচীন চিকিৎসা পদ্ধতিগুলো তুলে ধরা হয়েছে, যা আধুনিক স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে তাদের ক্রমবর্ধমান প্রাসঙ্গিকতা এবং সম্ভাবনাকে তুলে ধরেছে।

@WHO”

“দ্বিতীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক ঐতিহ্যবাহী চিকিৎসা সম্মেলনে অশ্বগন্ধার উপর একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছি।

@WHO”

“আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডঃ টেড্রোস আধানম গেব্রেইসাসের সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা সামগ্রিক স্বাস্থ্য, প্রতিরোধমূলক যত্ন এবং সুস্থতা প্রচারে ঐতিহ্যবাহী চিকিৎসার অপার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। এছাড়াও ঐতিহ্যবাহী চিকিৎসায় প্রমাণ-ভিত্তিক অনুশীলন এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে।

@WHO

@DrTedros”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights