Monday, September 21, 2026
WA
Home Bangla কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস এবছর জানুয়ারিতে পাসপোর্ট আদালতের আয়োজন করতে চলেছে

কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস এবছর জানুয়ারিতে পাসপোর্ট আদালতের আয়োজন করতে চলেছে

0
32
Indian-Passport
Indian-Passport

কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস এবছর জানুয়ারিতে পাসপোর্ট আদালতের আয়োজন করতে চলেছে

By PIB Kolkata

কলকাতা, ২ জানুয়ারি, ২০২৬

বিদেশ মন্ত্রকের অধীনস্থ কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস (RPO) জানুয়ারি ২০২৬-এ মুলতুবি থাকা পাসপোর্ট আবেদনগুলির যাচাই ও প্রক্রিয়াকরণের জন্য একাধিক পাসপোর্ট আদালতের আয়োজন করবে। পাসপোর্ট আদালতগুলি অনুষ্ঠিত হবে ৬, ৮, ১৩, ১৫, ২০ এবং ২৯ জানুয়ারি, ২০২৬ তারিখে, কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস কার্যালয়ে।

প্রতিটি পাসপোর্ট আদালতে প্রতিদিন ৮০০ জন আবেদনকারীকে পরিষেবা প্রদান করা হবে। আবেদনকারীদের জন্য মোট পাঁচটি স্লট নির্ধারিত থাকবে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরিষেবা দেওয়া হবে, দুপুর ২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মধ্যাহ্নভোজ বিরতি থাকবে। নির্ধারিত স্লট অনুযায়ী, প্রথম স্লটে ৩০০ জন, দ্বিতীয় স্লটে ২০০ জন এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্লটে ১০০ জন করে আবেদনকারী পরিষেবা পাবেন।

সীমিত পরিকাঠামোর মধ্যে বিপুল সংখ্যক আবেদনকারীকে পরিষেবা প্রদানের স্বার্থে, পাসপোর্ট আদালত অনুষ্ঠিত হওয়ার দিনগুলিতে অর্থাৎ ৬, ৮, ১৩, ১৫, ২০ এবং ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে টেলিফোনের মাধ্যমে অনুসন্ধান ও ওয়াক-ইন অ্যাপয়েন্টমেন্ট পরিষেবা বন্ধ থাকবে।

আবেদনকারীদের নির্ধারিত স্লটের ১৫ মিনিট আগে অফিস চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। নির্ধারিত তারিখ ও স্লট ব্যতীত অন্য কোনও দিন বা সময়ে অফিসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সকল আবেদনকারীকে মূল অ্যাপয়েন্টমেন্ট লেটার যাতে ওয়াক-ইন এন্ট্রি স্ট্যাম্প আছে সঙ্গে আনতে হবে।

আবেদনকারীদের সমস্ত প্রয়োজনীয় নথির মূল কপি এবং তার সঙ্গে এক সেট স্ব-প্রত্যয়িত ফটোকপি আনতে হবে। আধার কার্ডধারী আবেদনকারীদের ই-আধার কার্ড অথবা UIDAI কর্তৃক প্রদত্ত প্রিন্টেড পিভিসি আধার কার্ড সঙ্গে আনার পরামর্শ দেওয়া হচ্ছে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে, উভয় অভিভাবককে তাঁদের মূল পরিচয়পত্র ও পাসপোর্ট (যদি ইস্যু করা হয়ে থাকে)-সহ উপস্থিত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

পাসপোর্ট আদালত হল মুলতুবি থাকা পাসপোর্টের আবেদন যাচাই করা ও প্রক্রিয়াকরণের জন্য এককালীন সুযোগ, যা সম্পূর্ণ ও সঠিক নথিপত্রের উপর নির্ভরশীল। এই সুযোগ গ্রহণে ব্যর্থ হলে বা নথিতে ঘাটতি থাকলে আবেদনকারীর পাসপোর্টের আবেদন আর কোনও নোটিশ ছাড়াই বাতিল করে দেওয়া হতে পারে।

অতএব, আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, তাঁরা যেন এই সুযোগ অবশ্যই গ্রহণ করেন এবং পাসপোর্টের আবেদন দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য সমস্ত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights