
মিড ডে মিল কর্মীদের ভাতা বৃদ্ধি না হলে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করা হবে – প্রতিবাদে AICCTU
Kolkata,10 Feb 2026:
রাজ্য বাজেটে মিড ডে মিল কর্মীদের বঞ্চনার প্রতিবাদে আজ AICCTU ভুক্ত পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধন কর্মী ( মিড ডে মিল ) ইউনিয়নের নেতৃত্বে এবং সহযোগী ইউনিয়নগুলো যৌথভাবে রাজ্য বাজেটে মিড ডে মিল কর্মীদের প্রতি বঞ্চনার বিরুদ্ধে কয়েক হাজার কর্মী শিয়ালদহ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন।
ইউনিয়নের রাজ্য সম্পাদিকা জয়শ্রী দাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল মৌলালি মোড় অবরোধ করে বলেন, “রাজ্য সরকারকে চরম সময় সীমা ঘোষণা করা হল। অবিলম্বে কর্মীদের ভাতা বৃদ্ধি না করা হলে মিড ডে মিল কর্মীরা কর্মবিরতি করতে বাধ্য হবেন।” একই সাথে ১২ মাসের মজুরি ও উৎসব বোনাসের দাবিও তারা করেন। প্রায় ১ ঘণ্টা রাস্তা অবরোধের পর প্রশাসনের অনুরোধে প্রত্যাহার করা হয়।
আগামী ১১/২/২০২৬ রাজ্য প্রকল্প আধিকারিকের কাছে এক প্রতিনিধিদল সাক্ষাৎ করে দাবিপত্র পেশ করবেন বলে নেতৃবৃন্দ ঘোষণা করেন।














