Assam e-GRAS পোর্টালের মাধ্যমে সরকারি কর পরিশোধ আরও সহজ করল বন্ধন ব্যাঙ্ক
কলকাতা , ১৮ ফেব্রুয়ারী ২০২৬: বন্ধন ব্যাঙ্ক এখন Assam e-GRAS পোর্টালের মাধ্যমে অসমের সরকারি রাজস্ব ও অরাজস্ব কর দেওয়া আরও সহজ করে দিয়েছে। এই পোর্টালের সাহায্যে মানুষ অনলাইন বা অফলাইন, দুইভাবেই সহজে কর জমা দিতে পারবেন। গ্রাহকরা তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইউজার নেম ব্যবহার করে লগ-ইন করতে পারবেন এবং প্রয়োজনীয় চালান তৈরি করতে পারবেন। অসম জুড়ে ব্যাঙ্ক-এর মোট 109টি শাখা গ্রাহকদের এই সুবিধা নিতে সাহায্য করবে।
এই প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের রাজ্য কর (property tax, land revenue, agriculture tax, sales tax ইত্যাদি) এবং ভ্যালু অ্যাডেড ট্যাক্স, নানা ধরণের ফীস, জরিমানা, সরকারি প্রতিষ্ঠানের ডিভিডেন্ড সহ নানা ধরনের সরকারি টাকা জমা দেওয়া যাবে। গ্রাহকরা সঙ্গে সঙ্গে GRN ও CIN-সহ পেমেন্ট গ্রহণের প্রমাণ পাবেন। তারা পোর্টাল থেকে চালান ডাউনলোডও করতে পারবেন এবং দিনের যেকোনো সময়ে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। নিরাপত্তার জন্য বাধ্যতামূলক দুই ধাপের অথেন্টিকেশন রাখা হয়েছে, এবং পেমেন্ট নিশ্চিত করার আগে গ্রাহক লেনদেনের প্রিভিউও দেখতে পারবেন।
পেমেন্টের জন্য অফলাইন পদ্ধতি হিসেবে ক্যাশ ও চেক পেমেন্টের সুবিধা বন্ধন ব্যাঙ্ক-এর 109টি শাখায় পাওয়া যাবে। এছাড়া অনলাইন মোড হিসেবে নেট ব্যাঙ্কিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং ইউপিআই, সব ধরনের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা যাবে। অন্য ব্যাংকের চেক বা ডিমান্ড ড্রাফট ও গ্রহণ করা হবে কর জমার জন্য।
বন্ধন ব্যাংকার ইডি ও সিবিও রাজিন্দার কুমার বব্বর বলেন, “অসম-এর নাগরিকদের জন্য নিরাপদ ও সহজ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। Assam e-GRAS পোর্টালের সঙ্গে আমাদের যুক্ত হওয়ায় করদাতারা অনলাইন ও অফলাইন, দুটি মাধ্যমেই খুব সহজে রাজ্য কর দিতে পারবেন। স্বচ্ছতা ও সুবিধা বাড়াতে রাজ্যের এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আমরা আনন্দিত।”
এই উদ্যোগের মাধ্যমে বন্ধন ব্যাঙ্ক-এর লক্ষ্য হলো অসম-এর গ্রাহকদের জন্য ট্যাক্স পেমেন্টের অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত এবং নিরাপদ করে তোলা। বর্তমানে বন্ধন ব্যাঙ্ক অসমে প্রায় 500টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে পরিষেবা দিচ্ছে।















