আবৃত্তি পরবে উদ্বোধন হয় আবৃত্তি আমার ভালোবাসা দ্বিতীয় ভাগ
আবৃত্তিওয়ালার আয়োজনে ১৫ মার্চ শিশির মঞ্চে হয়ে গেল আবৃত্তি পরব৷ এদিন আবৃত্তিজন সম্মাননা দেওয়া হল লোকগায়ক অভিজিৎ বসু, আবৃত্তিশিল্পী পার্থ মুখোপাধ্যায় এবং নৃত্যগুরু সুজয় ঠাকুরকে৷ বৈচিত্রময় অনুষ্ঠানে ভরা এই আবৃত্তি পরব৷ কবিতা সিনেমা ‘বঙ্গদেশ’-এর পোস্টার প্রকাশ করলেন ড. ঋতব্রত ভট্টাচার্য৷ অতীশ চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে এই ছবিটি নির্মাণ করেছেন ড. জনার্দন ঘোষ৷ আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিওয়ালা ড. পিনাকী চট্টোপাধ্যায়৷ প্রকাশিত হল ‘আবৃত্তি আমার ভালোবাসা’ বইটির দ্বিতীয় ভাগ৷ ‘উদার আকাশ’ প্রকাশনা সংস্থা থেকে বইটি প্রকাশ করেছেন প্রকাশক ফারুক আহমেদ।
এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উপস্থিত বিশিষ্টজনেরা৷ ‘এক যে ছিল…’ নামের গল্প পাঠের ডিজিটাল অডিও অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশ করলেন সাহিত্যিক ড. ইমানুল হক৷ গল্পপাঠে পিনাকী চট্টোপাধ্যায়৷ শেষে কয়েকটি কাব্যনৃত্য পরিবেশিত হয়৷ কোরিওগ্রাফি ও পরিচালনায় ছিলেন সুজয় ঠাকুর, সুতষা ঠাকুর এবং পৌলমী চৌধুরী৷ অনুষ্ঠান শুরু হয় ড. পৌলমী দাসের সূচনা সংগীত দিয়ে৷ সোমঋতা মল্লিকের পরিচালনায় উপস্থাপিত হল ‘কাজী নজরুল ইসলামের প্রাণপ্রিয় বুলবুল’৷
‘আবৃত্তি পরব সম্মাননা’ দেওয়া হয় ঋতব্রত ভট্টাচার্য, ইনামুল হক, ফারুক আহমেদ, পৌলমী চৌধুরী, জনার্দন ঘোষ সহ বিশিষ্টজনদের৷ ছিল সৌমেন চট্টোপাধ্যায়ের পরিচালনায় সমবেত আবৃত্তি ‘আউল বাউল’৷ অমৃতা বন্দ্যোপাধ্যায় আবৃত্তি পরিবেশন করেন৷ সবশেষে পরিবেশিত হয় ‘কাব্যে-সুরে’৷ এই অনুষ্ঠানে আবৃত্তি ও যন্ত্রসংগীতের মেলবন্ধনে এক অভিনব উপস্থাপনা সাক্ষী থাকল আবৃত্তি পরব৷ অনুষ্ঠানে ছিলেন বাপ্পা সেনগুপ্ত ও ড. পিনাকী চট্টোপাধ্যায়৷ মঞ্চ ভাবনায় বামদেব সিনহা৷ সঞ্চালনা প্রভাতকুমার সাহা প্রমুখ৷ সামগ্রিক পরিকল্পনায় ড. পৌলমী দাস, সিদ্ধার্থ দাশ এবং বামদেব। শিশির মঞ্চে এদিন মনোমুগ্ধকর সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যা দাগ কেটেছে আগত দর্শনার্থীদের মনে।












