ERWWO/সিয়ালদহ কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন, ৩১ জন মহিলা কর্মীকে সম্মাননা প্রদান।
কলকাতা, ১৮ মার্চ ২০২৬
পূর্ব রেল মহিলা কল্যাণ সংস্থা (ERWWO), সিয়ালদহ বিভাগ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সিয়ালদহের “Manthan” -এ এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল রেল কর্মক্ষেত্রে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি প্রদান এবং তাদের সার্বিক কল্যাণকে উৎসাহিত করা।


অনুষ্ঠানে সিয়ালদহ বিভাগের বিভিন্ন বিভাগের ৩১ জন মহিলা কর্মীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের অসামান্য নিষ্ঠা ও আদর্শ সেবার জন্য সম্মানিত করা হয়। বিভাগের উন্নতি ও পরিচালন দক্ষতায় তাদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রত্যেককে প্রদান করা হয় সম্মাননাপত্র ও স্মারক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী নিধি সাক্সেনা, সভাপতি/ERWWO/ সিয়ালদহ, যিনি পুরস্কারগুলি প্রদান করেন। নিজের বক্তব্যে তিনি এই অনুষ্ঠানকে অত্যন্ত অনুপ্রেরণামূলক এবং কর্মীদের মনোবল বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, সশক্ত নারীই একটি প্রগতিশীল প্রতিষ্ঠানের মেরুদণ্ড এবং সম্মানপ্রাপ্ত কর্মীদের প্রশংসা করেন, যারা পেশাগত উৎকর্ষের পাশাপাশি পারিবারিক দায়িত্বও সমানভাবে সামলাচ্ছেন।

















