বিশ্ব জল দিবসে জল সংরক্ষণের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
By PIB Kolkata
নয়াদিল্লি, ২২ মার্চ ২০২৬
বিশ্ব জল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণে এবং এই মূল্যবান সম্পদকে দায়িত্বের সঙ্গে ব্যবহারের মাধ্যমে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
জীবন ধারণ এবং পৃথিবী গ্রহের ভবিষ্যৎ গঠনে জলের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়ে শ্রী মোদী সেইসব ব্যক্তিদেরও প্রশংসা করেছেন, যাঁরা টেকসই চর্চায় নিযুক্ত থাকেন, সচেতনতা বৃদ্ধি করেন এবং সংরক্ষণের সংস্কৃতি লালন করেন।
প্রধানমন্ত্রী লিখেছেন:
“জল আমাদের বাঁচিয়ে রাখে এবং আমাদের গ্রহের ভবিষ্যৎ গঠন করে।বিশ্ব জল দিবসে, আসুন আমরা জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণে এবং দায়িত্বের সাথে তা ব্যবহারে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। আজ সেইসব ব্যক্তিদের প্রশংসা করারও একটি দিন, যাঁরা টেকসই চর্চায় নিযুক্ত থাকেন, সচেতনতা বৃদ্ধি করেন এবং সংরক্ষণের সংস্কৃতি লালন করেন।”















