Saturday, September 19, 2026
WA
Home Bangla আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী...

আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী সরকারপ্রধান হিসেবে আসীন হলেন শ্রী অমিত শাহ

0
42
PM Shri Narendra Modi Ji becomes the longest-serving head of a government in India - Says Amit Shah
PM Shri Narendra Modi Ji becomes the longest-serving head of a government in India - Says Amit Shah

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী সরকারপ্রধান হিসেবে আসীন হলেন

By PIB Kolkata

নয়াদিল্লি, ২২ মার্চ ২০২৬

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন যে, আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে সরকার প্রধানের দায়িত্ব পালনকারী ব্যক্তিতে পরিণত হয়েছেন। তিনি বলেন যে, প্রধানমন্ত্রী মোদীজি সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং-এর ৮,৯৩০ দিনের রেকর্ড অতিক্রম করে এই মাইলফলকে পৌঁছেছেন—যা সেবা, কঠোর পরিশ্রম এবং অবিচল নিষ্ঠার ওপর প্রতিষ্ঠিত।

এক্স হ্যান্ডেল প্ল্যাটফর্মে করা নিজের পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ লিখেছেন, “সেবা, কঠোর পরিশ্রম এবং অবিচল নিষ্ঠার ওপর প্রতিষ্ঠিত এক মাইলফলক। আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং-এর ৮,৯৩০ দিনের রেকর্ড অতিক্রম করে ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে সরকার প্রধানের দায়িত্ব পালনকারী ব্যক্তিতে পরিণত হলেন। প্রধানমন্ত্রী মোদীজির জনজীবনের এই ৮,৯৩১ দিন—প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে এবং বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে—’জাতিই প্রথম’ (Nation-first) নীতিতে শাসনকার্য পরিচালনা, কাজে সততা এবং প্রতিটি নাগরিকের প্রতি অক্লান্ত সেবার গভীর নিষ্ঠাকেই প্রতিফলিত করে। এটি এক বিরল উত্তরাধিকার, যা অভূতপূর্ব আস্থা এবং অতুলনীয় সেবার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।”

শ্রী অমিত শাহ আরও বলেন, “মোদীজির কয়েক দশকের সেবা এক স্বতন্ত্র যুগের সূচনা করেছে। তা দরিদ্রদের তাঁদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়াই হোক, উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন মাইলফলক স্থাপন করাই হোক, কিংবা আন্তর্জাতিক মঞ্চে জাতির গৌরব বৃদ্ধি করাই হোক—’মোদী যুগ’ ভারতকে এমনভাবে বদলে দিয়েছে যে তাকে এখন আর আগের রূপে চেনা যায় না। এই ‘নতুন ভারত’ গড়ে তোলার জন্য প্রয়োজন ছিল সারা জীবনের প্রচেষ্টা, আর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ঠিক সেটাই করেছেন। ২৪ বছরেরও বেশি সময় ধরে একটি দিনও ছুটি না নিয়ে জাতি ও তার জনগণের সেবা করে যাওয়াটাই হলো তাঁর অটল নিষ্ঠার মূর্ত প্রতীক। আর ঠিক এই কারণেই তিনি জনগণের কাছ থেকে এমন অভূতপূর্ব ভালোবাসা পেয়েছেন—যা গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তিনবার এবং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনবার তাঁকে এই পদে আসীন করেছে। তাঁর প্রতি জনগণের আস্থা, ভালোবাসা এবং সমর্থন দিন দিন কেবল বেড়েই চলেছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights