Tuesday, September 29, 2026
WA
Home Bangla নারায়ণা স্কুলস, পশ্চিমবঙ্গ সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ২০২৬

নারায়ণা স্কুলস, পশ্চিমবঙ্গ সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ২০২৬

0
106
নারায়ণা স্কুলস, পশ্চিমবঙ্গ সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ২০২৬
নারায়ণা স্কুলস, পশ্চিমবঙ্গ সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ২০২৬

নারায়ণা স্কুলস, পশ্চিমবঙ্গ সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল ২০২৬-এ আবারও একাডেমিক উৎকর্ষের শীর্ষে নিজেদের প্রতিষ্ঠিত করল।

১৭ই এপ্রিল, কলকাতা: নারায়ণা স্কুলস, পশ্চিমবঙ্গ, ২০২৬ সালের সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অসাধারণ ফলাফলের মাধ্যমে আবারও এক উল্লেখযোগ্য মানদণ্ড স্থাপন করেছে।
রাজ্যের গৌরবময় সাফল্যের শীর্ষে রয়েছে নারায়ণা স্কুলসের ছাত্র-ছাত্রীরা:

  • নাইতিক ডাঙ্গি – ৪৯৮/৫০০
  • মোহিপ বোস – ৪৯৮/৫০০
  • বৈজয়ন্তী ব্যানার্জী – ৪৯৮/৫০০

নারায়ণা গ্রুপ অব স্কুলস, পশ্চিমবঙ্গ-এর সি ই ও প্রিয়াঙ্কা মুখার্জী এই অসাধারণ সাফল্য সম্পর্কে বললেন, “আমরা আমাদের শিক্ষার্থীদের এই অতুলনীয় সাফল্যের জন্য অত্যন্ত গর্বিত। এই ফলাফল তাদের নিরলস পরিশ্রম, অভিভাবকদের সমর্থন এবং আমাদের শিক্ষকদের নিষ্ঠার ফল। নারায়ণা স্কুলসের লক্ষ্য শুধুমাত্র মেধাবী ছাত্রছাত্রীদের তৈরি করা নয়, বরং প্রত্যেক শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী ও সক্ষম ব্যক্তি হিসেবে গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতের সব ধরনের প্রতিকূলতা মোকাবিলার জন্য প্রস্তুত থাকে।”

এই বছর ১৫ জন শিক্ষার্থী ৯৯% এবং তার বেশি, ৩৫ জন ৯৮% এবং তার বেশি, ৫৯ জন ৯৭% এবং তার বেশি, এবং ১৩৩ জন ৯৫% এবং তার বেশি নম্বর অর্জন করেছে, শুধু তাই নয়, ৩৬৯ জন শিক্ষার্থী ৯০% বা তার বেশি নম্বর পেয়েছে। এই সামগ্রিক ফলাফল প্রতিষ্ঠানের জন্য সত্যিই চিত্তাকর্ষক এবং সকল স্তরে মজবুত ও ধারাবাহিক শিক্ষাগত সাফল্যের প্রতিফলন।

এই সাফল্য শুধুমাত্র শিক্ষার্থীদের নিষ্ঠা ও অধ্যবসায়ের ফল নয়, এর পেছনে রয়েছে প্রতিষ্ঠানের দৃঢ় শিক্ষাগত ভিত্তি ও সঠিক দিকনির্দেশনা। নারায়ণা স্কুলসের সুসংগঠিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সর্বপরি উন্নয়ন স্পষ্ট, তাই শীর্ষস্থানীয় ফলাফলের পাশাপাশি সব স্তরেই শক্তিশালী পারফরম্যান্স তুলে ধরেছে। নারায়ণা স্কুলস ধারাবাহিকভাবে একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সামগ্রিক বিকাশ ও ভবিষ্যৎ প্রস্তুতির উপর জোর দিয়ে একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করে চলেছে।

৪৭ বছরেরও বেশি সময়ের ঐতিহ্য নিয়ে নারায়ণা স্কুলস প্রতি বছর শিক্ষাক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে। অত্যাধুনিক ও ব্যক্তিগতকৃত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মজবুত ভিত্তি গড়ে তোলা এবং তাদের স্বপ্ন পূরণে সহায়তা করাই প্রতিষ্ঠানের লক্ষ্য, কারণ নারায়ণা স্কুলসের বিশ্বাস, “আপনার স্বপ্নই, আমাদের স্বপ্ন”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights