Wednesday, September 16, 2026
WA
Home Bangla আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে পূর্ব রেল মহিলা কল্যাণ সংগঠন কর্তৃক বিশিষ্ট কর্মীদের...

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে পূর্ব রেল মহিলা কল্যাণ সংগঠন কর্তৃক বিশিষ্ট কর্মীদের সম্মাননা জ্ঞাপন

0
13

কলকাতা, ৮ মে, ২০২৬:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষ্যে, পূর্ব রেলের বিভিন্ন বিভাগে অত্যন্ত নিষ্ঠা, একাগ্রতা এবং অনুকরণীয় অবদানের মাধ্যমে নিরাপদ ও দক্ষ ট্রেন চলাচল নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ কর্মীদের সম্মানিত করতে আজ কলকাতার আলিপুরের বেলভেডিয়ার পার্কে অবস্থিত পূর্ব রেল অফিসার্স ক্লাবে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব রেল মহিলা কল্যাণ সংগঠন (ERWWO)।

জাতি গঠন এবং সাংগঠনিক বৃদ্ধিতে শ্রমিকদের অমূল্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর ১ মে “আন্তর্জাতিক শ্রমিক দিবস” বা “মে দিবস” পালন করা হয়। পূর্ব রেলের বিভিন্ন ডিভিশন এবং ওয়ার্কশপগুলোর দৈনন্দিন কর্মকাণ্ডে নিযুক্ত নিষ্ঠাবান, নিবেদিতপ্রাণ এবং কঠোর পরিশ্রমী কর্মীদের ভূমিকাকে স্মরণীয় করে রাখতে, তাঁদের অসামান্য কর্মদক্ষতা ও অঙ্গীকারকে স্বীকৃতি জানাতে ERWWO এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে পূর্ব রেল মহিলা কল্যাণ সংগঠন কর্তৃক বিশিষ্ট কর্মীদের সম্মাননা জ্ঞাপন
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে পূর্ব রেল মহিলা কল্যাণ সংগঠন কর্তৃক বিশিষ্ট কর্মীদের সম্মাননা জ্ঞাপন

ERWWO-এর সভানেত্রী শ্রীমতী সীমা দেওস্কর সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং পূর্ব রেলের মনোনীত ৯২ জন কর্মীকে আন্তরিক অভিনন্দন জানান। যাত্রী নিরাপত্তা এবং ট্রেনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে কর্তব্য পালনে অসামান্য নিষ্ঠা, সততা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ কর্মীদের হাতে শংসাপত্র এবং স্মারক উপহার তুলে দেওয়া হয়।
উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ERWWO-এর সভানেত্রী শ্রীমতী সীমা দেওস্কর রেলওয়ের কার্যকলাপে নিষ্ঠা, শৃঙ্খলা এবং দলগত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে একটি প্রেরণাদায়ক বক্তব্য রাখেন।

পূর্ব রেলের সাংস্কৃতিক কর্মীদের পরিবেশিত একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করে এবং অনুষ্ঠানটিকে আরও মহিমান্বিত করে তোলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights