ভারতীয় রেলের প্রকল্পের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, তদন্তে নেমেছে IBG NEWS
Part 1:
কলকাতা: ভারতীয় রেলের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে সামনে রেখে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি রেলওয়ের নতুন প্রকল্প, ট্র্যাক নির্মাণ এবং শিল্প কারখানা স্থাপনের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছে।
সূত্রের দাবি, রেলওয়ে ট্র্যাক নির্মাণের জন্য জমি ভাড়া নেওয়া হবে এবং বিভিন্ন নামী শিল্প সংস্থা সেখানে কারখানা গড়ে তুলবে—এই প্রতিশ্রুতি দেখিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা তোলা হয়েছে। একইসঙ্গে প্রকল্পের অংশীদার করার প্রলোভন দেখিয়েও সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সামনে এসেছে।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে Chatterjeehat থানার অন্তর্গত এক ব্যক্তি। Behala এলাকার এক দম্পতি ওই ব্যক্তির বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ জমা পড়ার পরই তদন্তে নামে “IBG NEWS”-এর ইনভেস্টিগেশন বিভাগ। এই ঘটনার অনুসন্ধানে মাঠে নেমেছেন বিশেষ সিনিয়র ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও কনসালটেন্ট প্রাইভেট ইনভেস্টিগেটর Akash Jeebak। তদন্তের অংশ হিসেবে রেল দফতরের একাধিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির পরিচয় যাচাইয়ের চেষ্টা চলছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিজেকে রেলের উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে রেল বিভাগের সংশ্লিষ্ট মহলে কেউ চিনতে পারেননি। তদন্তকারীদের দাবি, ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য তাঁদের হাতে এসেছে।
IBG NEWS সূত্রে জানা গেছে, একাধিক স্টিং অপারেশনের মাধ্যমে ভিডিও প্রমাণ এবং অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। তদন্ত এখনও চলছে এবং সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ জোরকদমে এগোচ্ছে।
এই ঘটনার পূর্ণাঙ্গ তথ্য ও তদন্তের পরবর্তী অংশ খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছে IBG NEWS।
ক্রমশ…Keep your Eyes Open for more details


















