Tuesday, September 29, 2026
WA
Home Bangla ভারতীয় রেলের প্রকল্পের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, তদন্তে নেমেছে IBG NEWS...

ভারতীয় রেলের প্রকল্পের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, তদন্তে নেমেছে IBG NEWS Part 2

0
52
ভারতীয় রেলের প্রকল্পের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, তদন্তে নেমেছে IBG NEWS
ভারতীয় রেলের প্রকল্পের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, তদন্তে নেমেছে IBG NEWS

Part1 Read Here

Part 2:

By IBG NEWS Desk

ভারতীয় রেলের প্রকল্পের নামে বেহালা নিবাসী Mr. & Mrs Dey দম্পতির কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ আসার পর IBG News এর সিনিয়র ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট Akash Jeebak কেসের তদন্ত শুরু করেন। তদন্তের পরিকল্পনা ছিলো –

১/ Akash Jeebak হলেন Mr.Dey র মামাতো দাদা।

২/ Akash Jeebak শিলিগুড়ি নিবাসী একজন বড়ো ব্যবসায়ী।

৩/ Mr. Dey তার গয়না বন্ধক রেখে এতো টাকার চাপ নিতে পারছেন না, তাই তার শিলিগুড়ি নিবাসী দাদাকে তার ব্যবসার অংশীদার করতে চাচ্ছেন।

৪/ Akash এর আর্থিক কোনো সমস্যা নেই। তাই পরবর্তীতে আরো টাকা তিনি দিতে পারবেন।

পরিকল্পনা মাফিক কাজ শুরু হলো। Mr. Dey প্রতারক Mr. Sarkar কে পরিকল্পনা মাফিক Mr.Akash এর সাথে পরিচিত করালেন। এবং বললেন “দাদা, আপনার সাথে একবার এই প্রকল্পের ব্যপারে কথা বলতে চান”। কিন্তু প্রতারণা যারা করে তাদের মধ্যে দুটো জিনিস কাজ করে। প্রথম হলো লোভ আর দ্বিতীয় হলো ভয়। তাই প্রস্তাবে সম্মতি দিলেও সরকার মহাশয় দেখা করার সময় দিলেন না। কখনো আমেদাবাদ, কখনো দিল্লি আবার কখনো দেশের বাইরে যাওয়ার অছিলায় দেখা করা এড়িয়ে যেতে থাকলেন। এদিকে Akash Jeebak ভেতরে ভেতরে অনুসন্ধান চালাতে থাকলেন এবং বেড়িয়ে এলো কিছু ভয়ানক তথ্য। শুধু দে দম্পতি ই নয় প্রতারক সরকারের শিকার হয়েছেন বহু মানুষ। এমনকি হাওড়ার চ্যাটার্জিহাট থানা নিবাসী অনেকেই সরকারের মিথ্যা প্রলোভন এ পা দিয়ে অপেক্ষা করে আছে আগামীতে ভালো কিছু হওয়ার আশায়।

যাইহোক যখন দেখা গেলো সরকার কিছুতেই দেখা করবে না তখন হঠাৎ করেই একদিন Akash রাত ৮ টার সময় Mr. Dey কে নিয়ে পৌঁছে গেলেন সরকারের বসত বাড়িতে। মুসলিম অধ্যুষিত অঞ্চলে সরকারের বাড়ি। সরকার পরোক্ষভাবে এই ভয়ও অনেক কে দেখিয়েছিলেন যে তার যেখানে বাড়ি সেখানে কারোর পক্ষে এসে ঝামেলা করা সম্ভব নয়। কিন্তু IBG News ভয় কাকে বলে জানেনা। সরকার জানিয়ে ছিলো সে তখন আমেদাবাদ অথচ তাকে পাওয়া গেলো বাড়িতেই। Akash Jeebak তখন পাকা অভিনেতার মতো Mr.Dey র প্রতিষ্ঠিত ব্যবসায়ী দাদা। সরকার এই ফাঁদ বুঝতে পারলোনা। করা হলো প্রায় ১ ঘন্টার স্ট্রিং অপারেশন।

ক্রমশ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights