মহিলা কর্মীদের ক্ষমতায়নের লক্ষ্যে শিয়ালদহ ডিভিশনে ‘সখী’ কর্মসূচির আয়োজন
কলকাতা, ১১ সেপ্টেম্বর ২০২৬
মহিলা কর্মীদের পেশাগত ও ব্যক্তিগত কল্যাণের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলির বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে শিয়ালদহের মন্থন অডিটোরিয়ামে ‘সখী’ নামে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। শিয়ালদহের ERWWO-র সভাপতি শ্রীমতী নিধি সাক্সেনার নেতৃত্বে, পার্সোনেল বিভাগ এবং মেডিক্যাল বিভাগের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিশেষ সেশন অনুষ্ঠিত হয় — কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ (PoSH), মহিলা স্বাস্থ্য সচেতনতা এবং আর্থিক সচেতনতা। এই সেশনগুলির মাধ্যমে মহিলা কর্মীদের তাঁদের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য এবং আর্থিক সুরক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে ব্যবহারিক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
PoSH সচেতনতা সেশনে একটি নিরাপদ, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কর্মক্ষেত্রে হয়রানি সংক্রান্ত অভিযোগ বা সমস্যার সমাধানের জন্য উপলব্ধ ব্যবস্থা ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে সচেতন করা হয়।
মহিলা স্বাস্থ্য সচেতনতা সেশনে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সুস্থ জীবনযাপন বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অন্যদিকে, আর্থিক সচেতনতা সেশনে আর্থিক পরিকল্পনা, সঞ্চয়, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার জন্য বিচক্ষণ ও সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

‘সখী’ কর্মসূচিতে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন বিভাগ ও কর্মক্ষেত্র থেকে প্রায় ৮০ জন মহিলা কর্মী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। ইন্টার্যাক্টিভ সেশনগুলিতে অংশগ্রহণকারীরা বক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়, তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানা এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পান।
এই উদ্যোগ মহিলা ক্ষমতায়ন, কর্মক্ষেত্র সংক্রান্ত সচেতনতা এবং কর্মী কল্যাণের প্রতি শিয়ালদহ ডিভিশনের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। ‘সখী’-র মতো কর্মসূচির মাধ্যমে ডিভিশন একটি অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে মহিলা কর্মীরা জ্ঞান, আত্মবিশ্বাস ও সচেতনতার মাধ্যমে নিজেদের নিরাপত্তা, স্বাস্থ্য এবং আর্থিক কল্যাণ নিশ্চিত করতে পারেন।



















