
শিয়ালদহ–কোমাগাতা মারু বজ বজ (KBGB) রুটে ১২.১০.২০২৬ থেকে এক জোড়া রাত্রিকালীন বিশেষ ইএমইউ ট্রেন পরিষেবা চালু
কলকাতা, ১১ অক্টোবর ২০২৬:
উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং গভীর রাতে রেল যোগাযোগ আরও উন্নত করার লক্ষ্যে শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে শিয়ালদহ ও কোমাগাতা মারু বজ বজের মধ্যে এক জোড়া রাত্রিকালীন বিশেষ ইএমইউ ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। এই বিশেষ ট্রেন ১২ অক্টোবর ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলবে।
বিশেষ ট্রেনগুলি পথে সমস্ত স্টেশনে থামবে। ট্রেনগুলির সময়সূচি নিম্নরূপ:
- শিয়ালদহ–কোমাগাতা মারু বজ বজ বিশেষ ট্রেন:
ট্রেনটি শিয়ালদহ থেকে ২২:৫৫ মিনিটে ছাড়বে। পথে বালিগঞ্জ (২৩:০৩/২৩:০৪), নিউ আলিপুর (২৩:১৪) এবং মাঝেরহাট (২৩:১৭) স্টেশনে থেমে ২৩:৪৩ মিনিটে কোমাগাতা মারু বজ বজ পৌঁছবে।
- কোমাগাতা মারু বজ বজ–শিয়ালদহ বিশেষ ট্রেন:
ট্রেনটি কোমাগাতা মারু বজ বজ থেকে ২৩:৫৪ মিনিটে ছাড়বে। পথে মাঝেরহাট (০০:১৫) এবং নিউ আলিপুর (০০:১৯) স্টেশনে থেমে ০০:৪৮ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে যাত্রীদের উৎসবের ভিড়ের সময় এই রাত্রিকালীন বিশেষ ট্রেন পরিষেবার সর্বাধিক সুবিধা গ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে। যেকোনও অসুবিধা এড়াতে যাত্রীদের সময়সূচি ভালোভাবে দেখে নিয়ে সেই অনুযায়ী যাত্রার পরিকল্পনা করার জন্যও অনুরোধ করা হচ্ছে।













