
অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য
By PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ অগাস্ট, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“প্রত্যেক দেশবাসীর পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজিকে তাঁর প্রয়াণ দিবসে সশ্রদ্ধ প্রণাম জানাই। ভারতের সার্বিক বিকাশের জন্য একনিষ্ঠভাবে তিনি কাজ করে গেছেন। যাঁরা উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ে তুলছেন তাঁদের কাছে অটলজি অনুপ্রেরণার উৎস।”
















