Saturday, September 19, 2026
WA
Home Bangla নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ আগামী প্রজন্মের চ্যাম্পিয়ন গড়তে কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্বদের...

নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ আগামী প্রজন্মের চ্যাম্পিয়ন গড়তে কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে এলো এক অনন্য উদ্যোগ

0
21
নারায়ণা গ্রুপ অফ স্কুলস
নারায়ণা গ্রুপ অফ স্কুলস

নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ আগামী প্রজন্মের চ্যাম্পিয়ন গড়তে কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে এলো এক অনন্য উদ্যোগ

কলকাতা, ২৯শে মে, ২০২৬: ভারতের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ আজ একটি বিশেষ কোচিং প্যানেল ঘোষণার মাধ্যমে নতুন দিগন্তের সূচনা করল, যেখানে ভারতীয় ফুটবল ও দাবার জগতের কিংবদন্তি ব্যক্তিত্বরা এক ছাদের নিচে একত্রিত হয়েছেন। এই প্যানেলে রয়েছেন কিংবদন্তি ফুটবলার জোসে বারেটো, অলভিতো ডি’কুনহা এবং মেহতাব হোসেন ফুটবল কোচ হিসেবে, এবং গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া দাবা কোচ হিসেবে। এই উদ্যোগ প্রতিষ্ঠানটির সর্বাঙ্গীণ উৎকর্ষ সাধনের লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ।

এই ঘোষণার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গের সিইও মিস প্রিয়াঙ্কা মুখার্জী বলেন, “নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গে আমরা বিশ্বাস করি প্রকৃত শিক্ষা শুধুমাত্র শ্রেণিকক্ষের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। জোসে বারেটো, অলভিতো ডি’কুনহা এবং মেহতাব হোসেনের মতো কিংবদন্তিরা আমাদের তরুণ ফুটবলারদের পথপ্রদর্শন করবেন এবং গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার মতো মহান ব্যক্তিত্ব আমাদের দাবা অনুরাগীদের গড়ে তুলবেন। এটি আমাদের প্রতিষ্ঠান এবং পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলছি, যেখানে মাঠে, দাবার বোর্ডে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে চ্যাম্পিয়ন তৈরি হবে।”

মোহনবাগান সুপার জায়ান্টের কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার এবং ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জোসে বারেটো, যিনি ২২৮টি গোল করে বাংলার ফুটবলে এক অবিস্মরণীয় নাম হয়ে রয়েছেন। ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং ইস্টবেঙ্গল এফসির অন্যতম তারকা অলভিতো ডি’কুনহা, যিনি ক্লাবের হয়ে টানা ১৪টি গুরুত্বপূর্ণ মরসুম খেলেছেন, নিয়ে আসছেন তাঁর অসামান্য অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা। ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার মেহতাব হোসেনও তাঁর গভীর ফুটবল জ্ঞান ও বাংলার ক্রীড়া সংস্কৃতির সঙ্গে নিবিড় সংযোগের মাধ্যমে এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করবেন। তাঁদের সম্মিলিত অভিজ্ঞতা, ঐতিহ্য ও ফুটবলের প্রতি নিবেদন নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গে এক শক্তিশালী ফুটবল সংস্কৃতি গড়ে তুলবে এবং আগামী প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।

ফুটবল কোচিং প্যানেলের পাশাপাশি, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়াকে দাবা কোচ হিসেবে নিয়োগ করা প্রতিষ্ঠান এবং পশ্চিমবঙ্গের বৌদ্ধিক ক্রীড়া ঐতিহ্যের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ভারতের অন্যতম প্রথম ও খ্যাতনামা দাবা গ্র্যান্ডমাস্টার হিসেবে জিএম বড়ুয়া এমন এক ক্রীড়া ব্যক্তিত্ব, যার দিকনির্দেশনা নারায়ণার শিক্ষার্থীদের মধ্যে বিশ্বমানের বিশ্লেষণী চিন্তাভাবনা, কৌশলগত শৃঙ্খলা এবং বৌদ্ধিক দৃঢ়তা গড়ে তুলবে যার প্রভাব দাবার বোর্ডের বাইরেও বিস্তৃত।

এই উদ্যোগ নারায়ণার প্রতিটি শিশুর সর্বাঙ্গীণ বিকাশে বিশ্বাসেরই প্রতিফলন। শারীরিক সক্ষমতা, মানসিক তৎপরতা, দলগত চেতনা এবং কৌশলগত চিন্তাভাবনার পাশাপাশি একাডেমিক উৎকর্ষকে সমান গুরুত্ব দিয়ে নারায়ণা গ্রুপ অফ স্কুলস, পশ্চিমবঙ্গ আত্মবিশ্বাসী ও সর্বাঙ্গীণ ব্যক্তিত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে সক্ষম হবে। এই বিশিষ্ট কোচিং প্যানেলের সংযোজন এক নতুন অধ্যায়ের সূচনা করল যেখানে নারায়ণার শিক্ষার্থীরা প্রকৃত কিংবদন্তিদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে এবং ভবিষ্যতের চ্যাম্পিয়নদের বীজ রোপিত হবে যত্ন, দক্ষতা ও আবেগের সঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights