অসমের নাগরিকপঞ্জিতে বহু আদিভারতবাসীদের নাম নেই চিন্তিত বিশ্ববাসী প্রতিকার চাইছেন ফারুক আহমেদরা
বিশেষ প্রতিবেদক
উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ বলছিলেন, মিশ্র সংস্কৃতিই আমাদের অর্জিত বৈভব। আদিভারতবাসীরা জানেন বহু ধর্মের দেশ আমাদের ভারত। এটা অন্যদের ভুলে গেলে চলবে না। দেশের বৈধ্য নাগরিকদেরকে অন্যায় ভাবে বিদেশী বানিয়ে দেওয়ার চক্রান্ত রুখে দিতে দেশবাসী সোচ্চার হচ্ছেন। এটাই আশার আলো। বাংলার মানুষ ৫ আগস্ট প্রতিবাদ জানিয়ে কালা দিবস পালন করল রাজ্য জুড়ে। অসম নাগরিকপঞ্জির তালিকা থেকে বৈধ্য লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত কোন উদ্দেশ্যে তা বুঝতে পারছেন সচেতন ভারতবাসী।
এভাবে অসাম থেকে বাঙালি মুসলমান ও বাঙালি হিন্দুদের খেদিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না কেন্দ্র ও অসম সরকার। আমাদের দৃঢ় বিশ্বাস আদিভারতবাসীরা ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে দেবে না। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান এই ভাবে চক্রান্ত করে ভারতের সংবিধান কলঙ্কিত করছে যারা তারা মানুষ নয়। দেশকে অপবিত্র করছে। এরা কারা? আদিভারতবাসীরা চিন্তিত এবং এর প্রতিকার করতে দৃঢ় প্রতিজ্ঞ।
ভারতকে পবিত্র রাখতে দিচ্ছে না তাদের চিহ্নিত করতে হবে। ভারতকে অপবিত্র করতে যারা উঠে পড়ে লেগেছে তাদেরকেও চিহ্নিত করতে হবে। ভারত আমাদের মাতৃভূমী।
যে ভাবে ওরা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে তাতে ভারত গভীর সঙ্কটের মধ্য দিয়ে দিন দিন পিছিয়ে পড়ছে অন্য দেশের থেকে। ওদের চরম বিদ্বেষ ছড়ানোর কৌশল দেখে আমরা গভীর ভাবে ভাবিত। আর লজ্জিত হই এই ভেবে আমাদের মহান ভারতকে আর কত নিচেয় নামাবে ওরা। প্রশ্ন ওরা কারা? মানুষ না মানুষের মতো অন্য কিছু?
এখন দেশকে রক্ষা করতে মহান আদিভারতবাসীর জাগরণ জরুরি।
অসমের নাগরিকপঞ্জিতে বহু আদিভারতবাসীদের নাম বাদ দেওয়াতে চিন্তিত বিশ্ববাসী এই চক্রান্তের অবসান ও প্রতিকার চাইছেন ফারুক আহমেদরা।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও দলিত ইস্যু নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পদক্ষেপের ভূয়ষি প্রশংসার যোগ্য বলছিলেন দলিত ও সংখ্যালঘু সঙ্কট উত্তরণের গবেষক ও উদার আকাশ পত্রিকা-প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ।

















