Monday, September 21, 2026
WA
Home Bangla স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতা অন্তর্ভুক্ত হবে স্কুলপাঠ্যে

স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতা অন্তর্ভুক্ত হবে স্কুলপাঠ্যে

0
2568
Vivekananda Vani
Vivekananda Vani

স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতা অন্তর্ভুক্ত হবে স্কুলপাঠ্যে

 

স্কুলপাঠ্যে স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতা অন্তর্ভুক্ত হচ্ছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন, স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার সংকলন ছাত্রছাত্রীদের বিনামূল্যে বিতরণ করা হবে। বিবেকানন্দ, গান্ধীজি, সুভাষচন্দ্র-সহ অন্য মনীষীদের জীবনদর্শন, সমাজ দর্শন এবং অবদানও এবার স্কুলপাঠ্যের অন্তর্ভুক্ত হচ্ছে। স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটিকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার এ প্রসঙ্গে জানিয়েছেন, কোন ক্লাসে পড়ানো হবে বা কোন কোন মনীষীকে অন্তর্ভুূক্ত করা হবে তা আলোচনা হয়নি।

স্বামীজির চিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপন উপলক্ষে ১১ থেকে ১৯ সেপ্টেম্বর সংহতি সপ্তাহ পালন করে রাজ্য সরকার। শেষদিনে রবীন্দ্রসদনে অনুষ্ঠান শেষে পার্থবাবু বলেন, “আমরা চাই সর্বধর্ম সমন্বয়। নতুন প্রজন্মের মূল্যবোধ আরও বাড়াতে স্বামীজির শিকাগো বক্তৃতা খুব গুরুত্বপূর্ণ। আমরা সেই বক্তৃতা ছাপিয়ে পড়ুয়াদের হাতে বিনামূল্যে তুলে দেব। দেশগঠন ও চরিত্র গঠনে স্বামীজীর বাণী খুব কার্যকর হবে।”

প্রসঙ্গত, দেশের জাতীয় এবং আঞ্চলিক কোনও বোর্ডেই চিকাগো বক্তৃতা পড়ানো হয় না। রাজ্যের এমন সিদ্ধান্ত যে অভিনব এবং সময়োপযোগী তা নিয়ে দ্বিমত নেই শিক্ষামহলের। শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বিষয়ে উদ্যোগী। তিনি শিক্ষামন্ত্রীকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।

২০১১ সালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ব্যপকভাবে স্বামীজির চর্চা শুরু করেন। ২০১৩ সাল থেকে এক বছর ধরে বিবেকানন্দর জন্মের সার্ধ শতবর্ষ রাজ্যজুড়ে মহা সমারোহে পালিত হয়। চলতি বছরের ১১ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

 

Source:AITC Web

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights