Friday, September 18, 2026
WA
Home Bangla আইআইটি খড়গপুরের গবেষনায় পৌর অঞ্চলে ক্ষতিহীন ‘সিক্ত বর্জ্য ব্যবস্হাপনা’

আইআইটি খড়গপুরের গবেষনায় পৌর অঞ্চলে ক্ষতিহীন ‘সিক্ত বর্জ্য ব্যবস্হাপনা’

0
1096
IIT Kharagpur
IIT Kharagpur

আইআইটি খড়গপুরের গবেষনায় পৌর অঞ্চলে ক্ষতিহীন ‘সিক্ত বর্জ্য ব্যবস্হাপনা’

By PIB Kolkata

কলকাতা, ৩১ জুলাই, ২০১৯

      আইআইটি খড়গপুরের গবেষকদের একটি দলভারতীয় আবহাওয়ায় উচ্চ আদ্রতাসম্পন্ন কঠিন বর্জ্য হাইড্রো থার্মাল কার্বোনাইজেশন (এইচটিসি) পদ্ধতিতে জ্বালানী তৈরি করেছেন।

     এই বিশেষ প্রযুক্তির মাধ্যমে পৌর অঞ্চলে কঠিন বর্জ্যের মধ্যে থাকা জৈব পদার্থকে একটি রিঅ্যাক্টরের মাধ্যমে হাইড্রোকারে পরিণত করা হয়। বর্জ্য পদার্থের মধ্যে থাকা জল রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত হয়। এই প্রক্রিয়ায় শহরাঞ্চলে জৈব বর্জ্য পদার্থের থেকে ৫০-৬৫ শতাংশ জ্বালানী পাওয়া যাবে। এর সাফল্য এইচটিসি রিঅ্যাক্টরে উন্নত তাপদায়ী ব্যবস্হার ওপর নির্ভরশীল।

     এই প্রযুক্তির ফলে বর্জ্য পদার্থের পরিমান হ্রাস পাবে। এখান থেকে উৎপাদিত জৈব জ্বালানী লিগনাইট কয়লার থেকে প্রাপ্ত শক্তির সমতুল। এরফলে জীবাশ্ম জ্বালানীর পরিমাণ হ্রাস পেয়ে পরিবেশ দূষণের মতো সমস্যার সমাধান হবে। পুরো প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকা দূষণের পরিমাণও কমে আসবে।

     একটি শহরের বিভিন্ন জায়গায় এই প্রযুক্তি ব্যবহারের ফলে বর্জ্য পদার্থ ব্যবস্হাপনা সুবিধা হবে। ভারতবর্ষে বর্তমানে প্রতিদিন জ্বালানী থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ৫৩.৫ মেগাওয়াট। এই বিদ্যুৎ উৎপাদন করতে লাগে ৫ হাজার ৩০০ টন জঞ্জাল। এই প্রযুক্তি ব্যবহারের ফলে পুরোসভাগুলির পক্ষে কঠিন বর্জ্য পদার্থের মধ্যে থাকা জৈব অংশ ব্যবহার করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights