Thursday, September 17, 2026
WA
Home Bangla গঙ্গায় হলদিয়া থেকে পাটনা পর্যন্ত দেশের সর্ব বৃহৎ কন্টেনারের যাত্রা শুরু

গঙ্গায় হলদিয়া থেকে পাটনা পর্যন্ত দেশের সর্ব বৃহৎ কন্টেনারের যাত্রা শুরু

0
944
Export Import - India
Export Import - India

গঙ্গায় হলদিয়া থেকে পাটনা পর্যন্ত দেশের সর্ব বৃহৎ কন্টেনারের যাত্রা শুরু 

By PIB Kolkata

কলকাতা, ৩১ জুলাই, ২০১৯

গত তিরিশে জুলাই সকালে হলদিয়া থেকে পাটনার উদ্দেশ্যে এম ভি ভব্য ৫২টি কন্টেনার নিয়ে জাতীয় জলপথ ১ দিয়ে তার যাত্রা শুরু করে। ৯৫৫ কিলোমিটার দুরে গন্তব্যে এই জাহাজটি ৯-১০ দিনের মধ্যে পৌছে যাবে। ওই ৫২টি কন্টেনারে আদানী লজিস্টিক লিমিটেডের ভোজ্য তেল রয়েছে।

অভ্যন্তরীণ জলপথ দিয়ে   এই প্রথম বিপুল পরিমাণ পণ্য পরিবহন হচ্ছে। এর ফলে জাতীয় জলপথ ১ (গঙ্গা নদী) দিয়ে এধরণের নিরবিচ্ছিন্ন পণ্য পরিবহণ যে করা যাবে সেটি প্রমাণ হবে।

৩১শে জুলাই ভারতের অভ্যন্তরীণ জলপথ কতৃপক্ষ (আইডাব্লুএ আই) এর চেয়ারম্যান শ্রী প্রবীর পাণ্ডে, কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান শ্রী বিনীত কুমার, আদাণী পোর্ট এর অভ্যন্তরীণ জলপথের  মুখ্য কার্যনির্বাহী আধিকারিক  শ্রী অনিল কুমার সিং সহ উচ্চপদস্থ  সরকারী আধিকারিকরা  জাহাজটিকে কলকাতা বন্দরের তৃতীয় জেটিতে স্বাগত জানান এবং পাটনার উদ্দেশ্যে যাত্রা সূচনা করেন।

আইডব্লুএআই-এর উদ্যোগে গঙ্গা নদীতে নাব্যতা বৃদ্ধি, নোঙর করার সুবিধের ব্যবস্থা করা, নৌ পরিবহনে নাবিকদের সাহায্য করার নানা উদ্যোগ নেওয়ার ফলেই এই পণ্য চলাচল সম্ভব হয়েছে। নদীর নাব্যতা যেন ন্যুনতম ৩ মিটার থাকে সেই লক্ষে জাতীয় জলপথ ১-এ  ড্রেজিং করা হচ্ছে।    

হলদিয়ায় ৫১৭ কোটি টাকা ব্যয়ে মাল্টি মডেল টার্মিনালটি এখন ব্যবহারের জন্য প্রস্তুত। আইডব্লুএআই-এর  ঝাড়খণ্ডে সাহেবগঞ্জের ২৮১ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাল্টি মডেল টার্মিনালটি আগামী মাসে কাজ শুরু করবে। দেশের প্রথম নদীতীরে  মাল্টি মডেল টার্মিনালটি ১৭০ কোটি টাকা ব্যয়ে বারাণসীতে তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত নভেম্বরে এর উদ্বোধন করেন।

আইডব্লুএআই-এর উদ্যোগে গঙ্গা নদীতে নাব্যতা বৃদ্ধির ফলে জাহাজ ও পণ্য পরিবহণ সংস্থাগুলি উৎসাহিত হয়েছে। আদানী লজিস্টিকের আগে পেপসিকো, ইমামি এগ্রোটেক, ইফকো ফার্টিলাইজার, ডাবর ইন্ডিয়াও এই পথে পণ্য পরিবহণ করেছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights