Tuesday, September 29, 2026
WA
Home Bangla কলকাতায় ১২৯ তম ডুরান্ড কাপ শুরু হল

কলকাতায় ১২৯ তম ডুরান্ড কাপ শুরু হল

0
1261
Mohammedan Sporting Club
Mohammedan Sporting Club

কলকাতায় ১২৯ তম ডুরান্ড কাপ শুরু হল

By PIB Kolkata

কলকাতা, ৩ আগস্ট, ২০১৯  

এশিয়ার সবথেকে পুরোন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুক্রবার থেকে শুরু হল। ১২৯ তম ডুরান্ড কাপের উদ্বোধন হল “ফুটবলের মক্কা” কলকাতার  বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দোপাধ্যায়। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্ট্যান্ট জেনারেল এম এম নারাভানে সহ সেনাবাহিনী ও রাজ্য সরকারের উচ্চ পদস্থ আধিকারিকরাও ওই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচটি হল মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে।  

বিশ্বের তৃতীয় এবং এশিয়ার প্রথম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ তিন বছর বন্ধ থাকার পর ফুটবলপ্রেমীদের কাছে এবছর আবার ফিরে এল।১৮৮৮ সালে প্রথম ডুরান্ড কাপে বিজয়ী হয়েছিল রয়াল স্কাউটস ফিউজিলিয়রস। আর প্রথম ভারতীয় দল হিসেবে এই খেতাব পায় মোহনবাগান౼ ১৯৪০ সালে। ২০১৬ সালে শেষবার ডুরান্ড কাপ বিজয়ী দল ছিল ‘আর্মি গ্রীণস’। এই বছর এই টুর্নামেন্টে আইএসএল এর প্রথম সারির দলগুলি সহ মোট ১৬টি দল খেলবে।  

চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের অনুপ্রেরণায়,  ভারতীয় সেনা , নৌবাহিনী, আর বায়ুসেনার প্রধানদের উতসাহে ‘ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটি’ এ বছর ১২৯তম ডুরান্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করেছে। এই কাজে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান, পশ্চিমবঙ্গ সরকার, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোশিয়েশন (পশ্চিমবঙ্গ) সাহায্য করছে। 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights