Thursday, September 24, 2026
WA
Home Bangla বেহাল রাস্তা সংরক্ষণের দাবি,দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত উত্তর লক্ষীপুর গ্রাম

বেহাল রাস্তা সংরক্ষণের দাবি,দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত উত্তর লক্ষীপুর গ্রাম

0
1466
Bad Roads
Bad Roads

বেহাল রাস্তা সংরক্ষণের দাবি,

পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত উত্তর লক্ষীপুর গ্রাম।
দীর্ঘদিন ধরেই গ্রামের একমাত্র চলাচলের রাস্তার অবস্থা বেহাল।

গ্রামের বাসিন্দাদের অভিযোগ, শুধুমাত্র প্রশাসনিক অবহেলার কারনেই নারায়ণপুর থেকে উত্তর লক্ষীপুর অবধি প্রায় ৪ কিমি এই বেহাল রাস্তার মেরামত হচ্ছেনা।

গ্রামের একমাত্র চলাচলের রাস্তার এমন অবস্থার ফলে ভুক্তভুগী হতে হচ্ছে গ্রামের আবালবৃদ্ধবনিতা সহ সকলকেই।

দীর্ঘ দিন ধরে সমস্যা চলে এলেও বর্তমানে বর্ষার জলকাদায় রাস্তার অবস্থা আরও ভয়ানক হয়ে উঠেছে।
যদিও দ্রুত এই সমস্যা সমাধানের কোনো সদার্থক ভুমিকা নেই প্রশাসনের।
এমনটাই দাবি করেছেন উত্তর লক্ষীপুর গ্রামের বাসিন্দারা।

এবিষয়ে গ্রামের বাসিন্দা অজয় মাহাতো বলেন, “আমরা দীর্ঘ্য দিন ধরে প্রশাসনিক কর্তাদের এ সমস্যার দ্রুত সমাধানের অনুরোধ জানালেও সমস্যা সমাধান হয়নি। বর্তমানে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া যেমন চিন্তায় ফেলেছে পাশাপাশি ছাত্র ছাত্রী ও সরকারী কর্মচারীরা প্রচন্ড সমস্যায় পড়েছেন।

দ্রুত সমস্যার সমাধান না করা হলে আমরা গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনে নামবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights