নেপথ্যের তারারা – যাদের জন্য উৎসবের দিনগুলো সকলের রঙিন হয়ে ওঠে
নিজের পরিবার আর বন্ধুদের দাবি কে উপেক্ষা করে কর্মের ধর্ম কে এগিয়ে নিয়ে চলে পুলিশ ,ডাক্তার আর জরুরি পরিষেবার সাথে যুক্ত মানুষজন । আর তাদের জন্যই আমরা নির্বিঘ্নে আনন্দে মেতে উঠি ।
এইসকল মানুষদের কে নিয়ে কলকাতায় আয়োজিত হলো এক সম্মান প্রদর্শনের অনুষ্ঠান ধন্যবাদ আয়োজক সংবাদ সংস্থা টাইমস বাংলা কে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইমস বাংলার সম্পাদক কৌশিক চক্রবর্তী, সুরকার কল্যাণ সেন বরাট ,অভিনেতা গুড্ডু , বাণী হারবালের কর্ণধার বাণী ব্যানার্জী প্রমুখ ।
















