ছবি ও নিউজ রাজীব মুখার্জী
শুক্রবার সন্ধ্যায় সাউথ সিটি মলএ হয়ে গেলো “অসুর” সিনেমার প্রিমিয়ার।
সব থেকে বড় দুর্গা ঠাকুর কে নিয়ে চিত্তনাট্য এগিয়েছে। এই সিনেমায় অভিনয় করেছেন জিৎ, আবির চ্যাটার্জী, নুসরাত সঙ্গে রাজনন্দিনী পাল, বিপ্লব চ্যাটার্জি, কুশল ও বিশ্বরূপ বিশ্বাস। মিউজিক বিক্রম ঘোষ ও অমিত মিত্র ও ডিরেক্টর পাভেল।
অসুর এর সংজ্ঞা ওলটপালট করে দিয়ে ছকভাঙ্গা পথে আরো একবার হেঁটেছে পরিচালক পাভেল। ঝা চকচকে দক্ষিণী রিমেক কিংবা কেতাদুরস্থ ছবি থেকে সরিয়ে নিয়ে এসে বাংলা ছবির বদলে যাওয়া পথে চলতে শুরু করলেন জিৎ। পর পর দুইটি ছবি তাক লাগিয়ে দেবার পর হ্যাটট্রিক এর দিকে এক পা বাড়িয়ে রাখলেন পরিচালক পাভেল। সরাসরি জিৎ এর বিপরীতে একটি ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উজাড় করে দিলেন আবির। আর সাংসদ হবার পর প্রথম ছবি নুসরাত এর।
জিৎ বললেন অনেক কষ্ট করে ভিন্নধর্মী ছবি তিনি বানিয়েছেন সবাই কে হলএ গিয়ে অসুর দেখার আবেদন করলেন












