মুজিব তোমার জন্মদিনে
- শাপলা ফোটা বাংলা আমার রক্তে কেনা দাম
- মুজিব আমার বাংলাদেশের স্বাধীনতার নাম।
হাজার যুগের কালের কাব্য ৭ই মার্চে লিখা- মুজিব আমার স্বপ্ন বিভা আগুন ফুলের শিখা।
- মুজিব আমার সাগর মাঝি নায়ের বুকে পাল
- আমার বুকে একটি গোলাপ মুজিব চিরকাল।
- মুজিব তোমার জন্ম হলো হাসলো নতুন সূর্য
- জাতিসত্তা উঠলো জেগে তোমার তুফান তূর্য।
- জন্মদিনে মুজিব তোমায় লক্ষ ফুলের অর্ঘ্য
- তোমার জন্যই সোনার বাংলা স্বপ্ন সুখের স্বর্গ।

হাসানাত লোকমান, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও সচিব,বাংলা একাডেমি

















