Saturday, October 24, 2026
WA
Home Bangla ভারতীয় ডাক বিভাগ আয়োজিত আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতা

ভারতীয় ডাক বিভাগ আয়োজিত আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতা

0
1395
India Post - Indian Postal Service Image Credit :https://www.truckelectrics.com/
India Post - Indian Postal Service

ভারতীয় ডাক বিভাগ আয়োজিত আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতা

By PIB Kolkata

কলকাতা, ১৬ মার্চ, ২০২১

ভারতীয় ডাক বিভাগ একটি আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতার আয়োজন করেছে। ‘রাইট আ লেটার টু আ ফ্যামিলি মেম্বার অ্যাবাউট ইয়র এক্সপেরিয়েন্স উইথ কোভিড-১৯’ – এই বিষয়ে ৩১শে মার্চের হিসেবে যাদের বয়স ১৫-র মধ্যে তারা অংশ নিতে পারবে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন প্রতিযোগিতার প্রযোজকের ভূমিকা পালন করবে।

বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অংশগ্রহণকারীরা বাড়ি থেকে এই প্রতিযোগিতায় যোগ দিতে পারবে। তারা ডাকযোগে তাদের রচনা,  শ্রী নির্মাল্য মিত্র, এডিপিএস (বিডি), অফিস অফ দ্য চিফ পোস্ট মাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, কলকাতা – ৭০০০১২- এই ঠিকানাতে পয়লা এপ্রিলের মধ্যে পাঠাতে হবে।

রাজ্যস্তরে এবং জাতীয় স্তরে বিজয়ী প্রতিযোগীদের নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন-এর বিবেচনায় সর্বশ্রেষ্ঠ পত্র লেখক ইউনিয়ন-এর সদর দপ্তর স্যুইজারল্যান্ড সফর ছাড়াও একটি সোনার মেডেল পাবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের ওয়েবসাইটটি দেখুন https://www.westbengalpost.gov.in/PhilatelyDepositor.php

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights