Wednesday, September 23, 2026
WA
Home Bangla গর্বের বাঙালি ২০২১ সম্মানজ্ঞাপন স্বনামধন্য “গর্বের বাঙালি” ব্যক্তিত্বদের

গর্বের বাঙালি ২০২১ সম্মানজ্ঞাপন স্বনামধন্য “গর্বের বাঙালি” ব্যক্তিত্বদের

0
1140
গর্বের বাঙালি ২০২১ সম্মানজ্ঞাপন স্বনামধন্য "গর্বের বাঙালি" ব্যক্তিত্বদের
গর্বের বাঙালি ২০২১ সম্মানজ্ঞাপন স্বনামধন্য "গর্বের বাঙালি" ব্যক্তিত্বদের

গর্বের বাঙালি ২০২১ সম্মানজ্ঞাপন স্বনামধন্য “গর্বের বাঙালি” ব্যক্তিত্বদের

রাজীব মুখার্জী কলকাতা, – জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে স্ব স্ব অবদানের জন্যে স্বনামধন্য বাঙালিদের সম্মানজ্ঞাপন করতে পয়লা বৈশাখের চেয়ে পবিত্র আর ভালো দিন বোধহয় আর হয় না।
বাংলা নববর্ষের প্রথমদিনে নিউক্লিয়াস পাবলিকেশনের শ্রী দীপ চক্রবর্তী সংগীত, ক্রীড়া, শিল্পকলা, সিনেমা, শিক্ষা, বিজ্ঞান, ব্যাবসা এইরকম বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে সম্মানজ্ঞাপন করলেন ‘গর্বের বাঙালি’ – এই মহান উদ্যোগের মাধ্যমে।

এই বছর পয়লা বৈশাখে বাংলাকে গর্বিত করার জন্যে যেসব স্বনামধন্য বাঙালিকে গর্বের বাঙালিকে পুরস্কার প্রদান করা হলো তারা হলেন
১ কৌশিক গাঙ্গুলি, চিত্রপরিচালক,
২ গৌতম ঘোষ, চিত্রপরিচালক, লাইফটাইম অচিভমেন্ট আ্যাওয়ার্ড
৩ অন্বেষা গায়িকা
৪ শান গায়ক
৫ নচিকেতা গায়ক
৬ পন্ডিত অজয় চক্রবর্তী লাইফটাইম আ্যাচিভমেন্ট আ্যাওয়ার্ড
৭ আরতি মুখোপাধ্যায় লাইফটাইম অচিভমেন্ট আওয়ার্ড
৮ সুব্রত চৌধুরী চিত্রশিল্পী
৯ গণেশ হালুই চিত্রশিল্পী লাইফটাইম আ্যাচিভমেন্ট
১০ শ্রীজাত কবি
১১ শীর্ষেন্দু মুখোপাধ্যায় লাইফটাইম আ্যাচিভমেন্ট আ্যাওয়ার্ড
১২ ডোনা গাঙ্গুলি নৃত্যেশিল্পী
১৩ কোয়েল মল্লিক অভিনেত্রী
১৪ খরাজ মুখোপাধ্যায় অভিনেতা
১৫ সৌরভ গাঙ্গুলি ক্রীড়া ব্যক্তিত্ব লাইফটাইম আ্যাচিভমেন্ট আওয়ার্ড
১৬ শ্যামল ও শ্রেয়সী কর্মকার ব্যবসায়ী
১৭ সঞ্জয় মুখার্জি এন্টারপ্রিনর
১৮ জি. পি. সরকার বিজ্ঞানী
১৯ স্বপ্না গড়াই শিক্ষাবিদ
২০ রূপক সাহা লাইফটাইম আচিভমেন্ট আ্যাওয়ার্ড

শ্রী দীপ চক্রবর্তীর কাছে গর্বের বাঙালি ২০২১ পুরস্কারের প্রধান কারণ, সমাজে অবদান আছে এমন সব বাঙালি রত্বদেরই সম্মানিত করা। তাঁর নিজের ভাষায়, আমরা চাই সেইসব বাঙালিদের চিহিত ও সম্মানিত করতে, যাঁদের সমাজে অবদান রয়েছে।

শ্রী দীপ চক্রবর্তী মাসিক বাংলা পত্রিকা ডানার সম্পাদকও। তাই এই বছর ১৫ এপ্রিল, বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন পয়লা বৈশাখে গর্বের বাঙালি পুরস্কার অনুষ্ঠানটি হলো কলকাতার আই টি সি রয়্যাল বেঙ্গল এ। এর মধ্যে ৩ এপ্রিল ‘গর্বের বাঙালি’ ২০২১ পুরস্কার অনুষ্ঠান নিয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল, উপস্থিত ছিলেন, শ্রী দীপ চক্রবর্তী, সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, অভিনেত্রী কোয়েল মল্লিক ও সংগীত শিল্পী অন্বেষা। শ্রী দীপ চক্রবর্তী তখন জানিয়েছিলেন, বহু স্বনামধন্য ব্যক্তিত্বই তাঁদের তালিকায় রয়েছেন, যাঁদের তাঁরা সম্মানিত করতে চান। তাঁর নিজের ভাষায়,” এমন বাঙালি ব্যক্তিত্ব অনেকেই আছেন। এই বছর সংস্কৃতিমনস্ক কয়েকজন বিচারক গর্বের বাঙালিদের নির্বাচিত করেছেন। কিন্তু এই শুরু আমাদের প্রচেষ্টা থাকবে সবাইকে সম্মানজ্ঞাপনের।” কলকাতা থেকে প্রকাশিত বাংলা মাসিক পত্রিকা ডানা র বিশেষ বৈশাখী সংখ্যা এবং স্বনামধন্য বাঙালি ব্যক্তিত্বদের সম্মানিত করা হবে গর্বের বাঙালি ২০২১ অনুষ্ঠানে। শ্রী দীপ চক্রবর্তী, যিনি একজন আই এ এস অফিসার ছিলেন এবং এখন ডানা পত্রিকার সম্পাদক, ভবিষ্যতে তাঁর এই প্রকাশনার ক্ষেত্রে বড় পরিকল্পনার কথা জানালেন, ” সারা পৃথিবীর বাঙালিকে ডানা পত্রিকার মাধ্যমে একটি প্ল্যাটফর্মে আনতে চাই আমরা, যেখানে বাঙালির এঁতিহ্য ও সংস্কৃতির প্রসারে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে।” তিনি স্থির করেছেন ‘গর্বের বাঙালি’ পুরস্কার আগামী বছরগুলিতেও সম্পন্ন হবে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল বাঙালিদের সম্মানিত করা হবে।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights