Monday, October 26, 2026
WA
Home Bangla হলদিয়া থেকে খিদিরপুর পর্যন্ত রোরো বার্জে তিনটি এলপিজি ট্যাঙ্কার নিয়ে পরীক্ষামূলক পরিবহণ

হলদিয়া থেকে খিদিরপুর পর্যন্ত রোরো বার্জে তিনটি এলপিজি ট্যাঙ্কার নিয়ে পরীক্ষামূলক পরিবহণ

0
876
Haldia Oil Burge
Haldia Oil Burge

হলদিয়া থেকে খিদিরপুর পর্যন্ত রোরো বার্জে তিনটি এলপিজি ট্যাঙ্কার নিয়ে পরীক্ষামূলক পরিবহণ

By PIB Kolkata

কলকাতা, ২৮ শে জুলাই, ২০২১

হলদিয়া ডক থেকে ‘শঙ্করদেব’ বার্জটি তিনটি এলপিজি ট্যাঙ্কার নিয়ে ২৫ শে জুলাই খিদিরপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। হলদিয়া ডক কমপ্লেক্সের ডেপুটি চেয়ারম্যান বার্জটির পরীক্ষামূলক যাত্রার সূচনা করেন। ২৬ শে জুলাই বার্জটি হলদিয়ার আউটার লক ছেড়ে খিদিরপুরের দিকে এগোতে থাকে। ঐদিন বিকেলে ৯ নম্বর খিদিরপুর ডকে বার্জটি পৌঁছয়। সেই সময় কলকতার মেরিন ডিপার্টমেন্টের ডায়রেক্টর সেখানে উপস্থিত ছিলেন।
পরীক্ষামূলক এই এলপিজি ট্যাঙ্কারের পরিবহণ সফল হওয়ায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার পক্ষে সুবিধাজনক হবে। কারণ, জাতীয় জলপথ ১ নম্বর দিয়ে এলপিজি ট্যাঙ্কার অনেক কম খরচে পরিবহণ করা সম্ভব। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক এবং হলদিয়ার এজিস লজিস্টিক কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে রোরো বার্জের সাহায্যে পণ্য পরিবহণের উদ্যোগ নিয়েছে। মেরিটাইম ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে এজিস লজিস্টিকের সঙ্গে মন্ত্রকের এই মর্মে চুক্তি স্বাক্ষরিত হয়, তারই ফলস্বরূপ রোরো বার্জে এলপিজি ট্যাঙ্কার পরিবহণ শুরু হ’ল।
কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের চেয়ারম্যান শ্রী বিনীত কুমার কোভিড-১৯ মহামারীর মধ্যেও সফল এই পরীক্ষামূলক পরিবহণের জন্য হলদিয়া ডক কমপ্লেক্স এবং খিদিরপুর ডকের কর্মী ও আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে, যে সহযোগী সংস্থাটি এই প্রক্রিয়ায় সাহায্য করেছে শ্রী কুমার সংশ্লিষ্ট সংস্থাকেও ধন্যবাদ জানান।
বর্তমানে জাতীয় জলপথ-১ দিয়ে সাহেবগঞ্জ পর্যন্ত ২ লক্ষ মেট্রিক টন পণ্য পরিবহণ করা হবে। ভবিষ্যতে তা উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশ প্রোটোকল রুটে সম্প্রসারিত হবে। এর ফলে, বছর কয়েকের মধ্যে রোরো বার্জ দিয়ে ৭ লক্ষ মেট্রিক টন পণ্য প্রতিবছর পরিবহণ করা সম্ভব হবে।

CG/CB/SB


হলদিয়া ডক কমপ্লেক্সের আউটার লক থেকে তিনটি এলপিজি ট্যাঙ্কার নিয়ে ‘শঙ্করদেব’ বার্জ খিদিরপুর ডকের উদ্দেশে রওনা হ’ল।


‘শঙ্করদেব’ বার্জ তিনটি এলপিজি ট্যাঙ্কার নিয়ে হলদিয়া থেকে খিদিরপুরের উদ্দেশ্যে যাত্রা করছে।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights