Sunday, September 20, 2026
WA
Home Bangla অঙ্গার আর মানুষই শেষ কথা বলে

অঙ্গার আর মানুষই শেষ কথা বলে

0
928
Fireworks By Suman Munshi
Fireworks By Suman Munshi

অঙ্গার আর মানুষই শেষ কথা বলে
সুমন মুন্সী , কলকাতা

আমি প্রতিবাদী, আমি ধ্বংসের বীজ ।
আমি অঙ্গার, আমিই প্লাবন ।

স্বর্গের নন্দন কানন হতে,
কেয়ামতের ময়দানে করি বিচরণ ।

অন্তর জ্বালা আমি, অন্তরেই থাকি,
বিবেকের নীরব কান্না আমি, বিবেকেই থাকি ।

ঈশ্বর খুঁজে মারো মন্দির, মসজিদে কিংবা গির্জায়,
প্রতিনিয়ত ঈশ্বর লাঞ্চিত আমারই কর্মের কারখানায় ।

বঞ্চিত শোষিতের কথা বলি, বঞ্চনা করে,
ভালোবেসে দূর করি ভালোবাসাকে ।

শতবীণা বেনু বাজে কান্নার মাঝে,
মরণ কথা বলে জীবনের ছলে ।

ছলে বলে কৌশলে কেড়ে নিলে সব,
শেষ কালে সাথে কি নেবে সেই সব ?

নামের কাঙাল হয়ে বড় নাম কেনা,
সততার ভেক ধরে গান গায় নেতা ।

ভেকধারী জনতাও সে কথা জানে,
দিনশেষে প্রতারণাই শেষ কথা হবে ।

তবুও সে বারে বারে লাইনে দাঁড়ায়,
ছলনার মাঝে শুধু আশা খুঁজে নেয় ।

হতাশার মাঝে যদি হাতিয়ার খোঁজো,
কলমটা তুলে রেখে পাতাকাটা ধরো ।

রং মত যাই হোক সব যেন ফাঁকা,
কলরব কলতান সব যেন ধোঁকা ।

সম্মান নাই পাও, কড়ি কিছু পাবে,
তাই নিয়ে খুশি থেকো, মুড়ি কিনে খাবে ।

আর যদি ভুল করে বিপ্লব জাগে,
মানুষের কথা বলো, মানুষই শেষ কথা বলে ।

চিতাতেই শেষ হবে সব বিদ্ধেষ,
অহংকার শেষে তাই চিতাতেই শেষ ।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights