শুভ জন্মদিন
সুমন মুন্সী, কলকাতা
জন্ম আমার শুভলগ্নে সমাদ্দার কুলে,
বন্ধুরা সব পার্থ নামেই চেনে।
মাস্টার খুবই ভালো পদার্থ নিয়ে পড়াই,
অপদার্থদের সমাজে মানুষ গড়ে বেড়াই ।
সৃষ্টি ছাড়া ছন্দে নাচি, মনের মাঝেতে,
সঙ্গে যখন সংযুক্তা ভাবনা নেই কিছুতে।
আর আছে দুই রাজ্ কন্যে, আমার ভুবন জোড়া,
পিতা আমি গর্বিত হই, এমন মায়ায় ঘেরা ।
কথক সুমন আছে পাশে সেই ছেলেবেলা থেকে,
বদমাইশের কান্ড দেখো, ফুচকা চাইছে বসে ।
বন্ধুদের হয়ে সে প্রার্থনা করে প্রতিদিন,
আজকে বলছে বন্ধু তোর শুভ জন্মদিন ।
ভালোবাসা ভরা থাক সারা জীবন পার্থর,
ঈশ্বর আশীর্বাদে জীবন যেন শান্তিতে থাকে নিরন্তর ।
বিদায় কালে বলে যায় সুমন বদমাইশ,
প্রতিদিনই মধুচন্দ্রিমা জীবনের এই ফরমায়েশ ।













