Thursday, September 17, 2026
WA
Home Bangla বইমেলার আগে

বইমেলার আগে

0
1039
Book Fair 2022
Book Fair 2022

বইমেলার আগে
পলাশ বন্দ্যোপাধ্যায়

মেঘ গুড়গুড়, বৃষ্টি পড়ে
জোর কদমে কাজ।
কাল থেকে বই বইমেলাতে
আমরা মাঠে আজ।
ডাঁই করা কাঠ-টুকরো, ত্রিপল
ফ্যান লাইটের তার।
বই ব্যাপারী ছোট্ট বড়
স্বপ্নালু সম্ভার।
সংগঠক ও প্রেস মানুষে
করছে প্রদক্ষিণ।
ভাবছে তারা সামনে কেমন
কাটবে কটা দিন।
দিচ্ছে ট্রায়াল মাইক স্পিকার
টুকরো ঘোষণায়।
এক্সপার্টেরা নাড়ছে ঘাড় আর
দিচ্ছে তাতে সায়।
গিল্ড অফিসের কাজ শেষে প্রায়
ব্যস্ত পুলিশ বুথ।
কুঁচকে কপাল দেখছে ভেবে
রইল না তো খুঁত?
ফার্স্ট এইডার আর ব্যাংক বাবুরা
কষছে কোমর আর
ভাবছে শুধু কোন মানুষের
কোন সেবা দরকার।
ফুডস্টলে ফুড আসছে দ্রুত
ঢুকছে উনুন কুক।
মেন গেটেরা সাজছে কেমন
নান্দনিকী রূপ।
কাল সিএম’এর উদ্বোধন, আর
তাইতে সাজে হল।
বইমেলাতে বই সইয়েরা
ফের হবে উচ্ছ্বল।
একটা বছর কী যে গেল
সেই একুশের দুখ।
আর যেন বই হয়না এমন
কষ্ট অভিমুখ।
মেঘ গুড়গুড়, বৃষ্টি, ও কাল
বই পাগলের জয়।
বুক ধুকপুক প্রার্থনা তাই
ঠিক যেন সব হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights