সাংবাদিকতার জন্য আনোয়ারুল হক ভূঁইয়া সম্মানিত হলেন আইবিজি নিউজ গোল্ডেন হার্ট ভারত- বাংলা মৈত্রী অ্যাওয়ার্ড ২০২১
০৯ মার্চ ২০২২, কলকাতা
কলকাতা প্রেস ক্লাবের প্রাঙ্গণে এসে ছিলেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভার সদস্য মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য, ঢাকা বাংলাদেশের আইবিজি নিউজ সাংবাদিক ও টাইমস্কুপ কর্ণধার আনোয়ারুল হক ভূঁইয়া সাহেবের হাতে তুলে দিতে আইবিজি নিউজ গোল্ডেন হার্ট ভারত- বাংলা মৈত্রী অ্যাওয়ার্ড ২০২১ সাংবাদিকতার জন্য।সে সময় আইবিজি নিউজ এর মুখ্য সম্পাদক সুমন মুন্সী উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত উল্লেখ্য ৯ই সেপ্টেম্বর ২০২১ এই কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় আইবিজি নিউজ গোল্ডেন হার্ট অ্যাওয়ার্ড এবং জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র , বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য, সম্বরণ ব্যানার্জী , গৌতম ঘোষ , সুবীর ভৌমিক সম্মানিত হন লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে।
করোনা এর জন্য লকডাউন থাকায়, সেই সময় আনোয়ার সাহেব আসতে পারেননি । তাই আজ তাঁর হাতে এই সম্মান তুলে দিতে পেরে আমরা আনন্দিত। বিশেষ করে বিকাশ বাবু কে ধন্যবাদ তার সহৃদয় সহযোগিতায় আমরা কৃতজ্ঞ।
See the Golden Heart Award Images


















